বন্ধ হচ্ছে পপুলার টক শো ‘কফি উইফ করণ’, সকাল সকাল দুঃসংবাদ দিলেন করণ নিজেই

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অপেক্ষার অবসান! অনেকদিন ধরে চলা একটি গুজবের অবসান হল। বন্ধ হচ্ছে দেশের অন্যতম পপুলার টক শো ‘কফি উইথ কারণ’। সকাল সকাল নিজেই এই বার্তা দিলেন স্বনামধন্য প্রযোজক-পরিচালক করণ জোহর।এই কথা শোনা মাত্রই ভক্তদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বুধবার সকাল ঠিক ১১টা নাগাদ এই ঘোষণা করলেন করণ নিজেই, ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে। অতএব তারকাদের জীবনের অজানা তথ্য জানার আর জায়গা রইল না।

সকাল সকাল করণ জানালেন, বন্ধ হয়ে গেল ‘কফি উইথ করণ’ বলে লিখলেন, ‘নমস্কার, ষষ্ঠ সিজন ধরে চলা ‘কফি উইথ করণ’ টক শো টি আমার এবং আপনাদের সবার জীবনের একটি অংশ হয়ে উঠেছিল। আমার মনে হয়, পপ সংস্কৃতির ইতিহাসে্ও এই অনুষ্ঠান যথেষ্ট ছাপ রেখেছে, এমনকী আগামী দিনেও এর রেশ থাকবে। তাই দুঃখের সঙ্গে জানাচ্ছি, ‘কফি উইথ করণ’ আর ফিরবে না।’ তবে কেন এই শো টি বন্ধ হচ্ছে সেই নিয়ে মুখ খোলেননি করণ। ২০০৪ সাল থেকে এই শো টি শুরু হয়েছিল, শুধু দেশেই নয় বিদেশেও এই শোয়ের দারুণ জনপ্রিয়তা ছিল। সকাল সকাল এই খবর প্রকাশ্যে আসতেই, বলি তারকা থেকে সাধারণ মানুষ, সকলেই নানাবিধ প্রশ্ন করা শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বলেছেন, ‘এক যুগের অবসান।’

 

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

তবে কেন, কী হল, নেটিজেনদের এহেন প্রশ্নেও জেরবার নেটদুনিয়া। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, চলতি মাসেই এই শো শুরু হবে এবং এই শোয়ের প্রথম অতিথি হিসেবে আসবেন বলিউডের নবদম্পতি রণবীর-আলিয়া। বলা যায়, করণ জোহর সঞ্চালিত এই শো ছিল বলিউডের বিতর্কের আঁতুর ঘর। যার আঁচ পড়েছিল বলিউডের অনেক অভিনেতার জীবনেও। এই শোতে এসে বলিউডের অনেক তারকারা নির্দ্বিধায় করে ফেলেছেন বেফাঁস মন্তব্য, কেউ কেউ তো আবার ক্ষোভ উগরে দিয়েছিলেন, আর এইসব প্রসঙ্গ উঠত, করণের করা নানা ধরনের বিতর্কিত প্রশ্নের জন্যে। শোনা গিয়েছিল, করণ জোহর নাকি তাঁর ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শ্যুটিং শেষ করেই ‘কফি উইথ করণ’-এর সপ্তম সিজন নিয়ে ফিরবেন। কিন্তু এরই মাঝে পরিচালকের ঘোষণায় শোকাহত গোটা নেটপাড়া।

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট