শূণ্যস্থান পূরণ হবে কী ভাবে! প্রশ্ন বেসরকারি বাসমালিকদের

কী ভাবে কেনা যাবে সিএনজি বা ইলেকট্রিক বাস তা নিয়েও ধন্দে বেসরকারি বাসমালিকরা। বেসরকারি বাসমালিকরা চিঠি দিয়েছে রাজ্যের পরিবহণমন্ত্রীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি:   কলকাতার পরিবেশ দূষণ রোধ করতে ও মাত্রাতিরিক্ত জ্বালানির মূল্যবৃদ্ধির বিকল্প হিসেবে রাজ্য সিদ্ধান্ত নিয়েছে সিএনজি (CNG) ও ইলেকট্রিক বাস (Electric Bus) চালানোর। কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ জেলায় চলে ডিজেল চালিত বাস। ২০০৯ সালের ১ আগস্টে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী, কলকাতা ও সংলগ্ন অঞ্চল থেকে উধাও হতে চলেছে প্রায় সমস্ত বেসরকারি বাস। বিচারপতির নির্দেশ ছিল, মেট্রোপলিটন এলাকায় চালানো যাবে না ১৫ বছরের বেশি পুরানো বাস। এদিকে তৈরি হয়নি নতুন বাসের পরিকাঠামো বা কী ভাবে কেনা যাবে সিএনজি বা ইলেকট্রিক বাস তা নিয়েও ধন্দে বেসরকারি বাসমালিকরা। সেই প্রশ্ন থেকেই বেসরকারি বাসমালিকরা চিঠি দিয়েছে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমকে।

বাসমালিকদের তরফে বলা হয়েছে, রাজ্য প্রস্তাব দিয়েছে সিএনজি ও ইলেকট্রিক বাস চালানোর। তবে তা নিয়ে সুস্পষ্ট নীতি জানা নেই বাসের মালিকদের। তাঁরা ধন্দে রয়েছেন। সরকারের অবস্থান জানতে চেয়ে বেসরকারি বাসমালিকদের সংগঠন, জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমকে। আরও জানতে চাওয়া হয়েছে, ইলেকট্রিক বা সিএনজি বাস কিনতে হলে কী ভাবে ঋণ পাওয়া যাবে। তাঁদের আবেদন, রাজ্য সরকার যেন সুস্পষ্ট বিকল্প পরিবহণ নীতি তৈরি করে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, মেট্রোপলিটন এলাকায় চলে প্রায় সাড়ে ৭ হাজার বাস। কলকাতা হাইকোর্টের (High Court) রায়ে বন্ধ করে দিতে হবে ১৫ শতাংশ বাস। মানে যেই বাস গুলি ১৫ বছরের পুরানো। সব মিলিয়ে রুটি রুজির প্রশ্নে রাজ্যের মুখাপেক্ষী বেসরকারি বাসমালিকেরা।

অন্যদিকে, বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, আদালতের রায় মেনে ২০ হাজার থেকে ২৫ হাজার চলা হলুদ ট্যাক্সি কমে এখন চলাচল করে ৫ হাজার থেকে ৭ হাজার। তাঁদের আশঙ্কা আগামী ৩ বছরের মধ্যে তাও আর দেখা যাবে না। এই সংগঠনের পক্ষ থেকেও চিঠি দেওয়া হয়েছে পরিবহণমন্ত্রীকে (Transport Minister)। ট্যাক্সি (Taxi) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার ইলেকট্রিক ট্যাক্সির কথা বলেছে কিন্তু তা লাভজনক হবে কি না, তা জানাক সরকার।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি