পোষ্যকে নিয়ে ট্রেন সফরে যেতে চান, এই নিয়মগুলি জানেন তো!

Share:

নিজস্ব প্রতিনিধি: পোষ্যকে সঙ্গে নিয়েই গরমের ছুটি কাটাতে যেতে চান, কিন্তু ট্রেনে পোষ্যকে নিয়ে যাওয়ার কয়েকটি নিয়ম জানেন কি! চটজলদি জেনে নিন, নয়তো গরমের ছুটির আনন্দ মাটি হয়ে যেতে পারে। আগে অনেকের কাছেই অজানা ছিল যে, যে ট্রেনে করে পোষ্য নিয়ে যাওয়ার চল নেই, ফলে অধিকাংশ মানুষই ঘুরতে যাওয়ার আগে পোষ্যকে অন্য কারও কাছে রেখে যেতেন। তবে আর চিন্তা নেই, কয়েকটি নিয়ম জেনে নিন! কয়েকটি কথা মাথায় রাখলেই ট্রেনে করে পোষ্যকে নিয়ে যেতে পারেন।

সাধারণ শীতাতাপ নিয়ন্ত্রিত কোচে পোষ্যকে নেওয়া যায়না, তাই পোষ্যকে নিয়ে যেতে হলে ফার্স্ট ক্লাস টিকিট কাটুন। টিকিট কাটার পর রেলের চিফ কমার্শিয়াল অফিসারকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিন যে, আপনার যে কোনও আসন হলে চলবে না। পোষ্যকে সঙ্গে নেওয়ার জন্যে উপযুক্ত বসার জায়গা দরকার, চিঠির সঙ্গে একটি টিকিটের কপিও পাঠান।

পোষ্যকে নিয়ে ট্রেনে উঠলে তাদের আটকে রাখার কলার সঙ্গে নিন। যাতে অন্য যাত্রীদের অসুবিধা না হয়। পোষ্যকে যে সব টিকা দেওয়ার কথা, ট্রেনে ওঠার আগেই সব দিয়ে নেবেন এবং সেই টিকার সব সার্টিফিকেট সঙ্গে রাখবেন। ট্রেন ছাড়ার ঘণ্টা দুয়েক আগে স্টেশনে পৌঁছন, এবং আপনার পোষ্যের যাবতীয় টিকিট, পরিচয়পত্র সব কাগজপত্র নিয়ে রেল অফিসে দেখা করুন। পোষ্য যাতে ট্রেন নোংরা না করে, সে খেয়ালটাও আপনাকেই রাখতে হবে।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত