কথা বলো না, কেউ শব্দ করোনা, উনি গোলযোগ সইতে পারেন না

নানা প্রান্ত থেকে মূল্যবৃদ্ধির প্রতিবাদ উঠলেও তিনি চুপ

Share:

গ্যাসের দাম বাড়ছে। লাফিয়ে বাড়ছে দুই জ্বালানির দাম। যদিও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম খুব একটা বাড়েনি। এদিকে আবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট বৃদ্ধি করায় আগামীদিনে ব্যাঙ্ক থেকে ঋণ নিলে চড়া হারে সুদ গুনতে হবে। জ্বালানির দাম বৃদ্ধির ফলে আগামীদিনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে।নানা প্রান্ত থেকেএই মূল্যবৃদ্ধির সমালোচনা শুরু হয়েছে। যদিও তাতে বিন্দুমাত্র হেলদোল নেই সরকারের। সরকার চলছে আপন খেয়ালে। মনে পড়ছে তাসের দেশের সেই বিখ্যাত গানের লাইন, ‘… দূরে তাকিয়ো নাকো, ঘাঁড়  বাঁকিয়ো নাকো, চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতো’

চলার কথা। কারণ, এই সরকার মুখে বলে জনতার সরকার। মুখে সব সময় গণতন্ত্রের মন্ত্র উচ্চারণ করে। কিন্তু সরকার যে আদৌ গণতন্ত্রে বিশ্বাস করে না সেটা একাধিকবার প্রমাণিত হয়েছে। কারণ, প্রধানমন্ত্রী হওয়ার পর আজ পর্যন্ত মোদিকে কোনওদিন কোনও সাংবাদিক সম্মেলনে দেখা যায়নি। ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন ভাষণে আর মনে। থুড়ি ‘মন কী বাত’-য়ে। সব থেকে মোদিকে অস্বস্তিতে পড়তে হয়েছিল সেদিন যেদিন ডেনমার্কে তার সম্মানে আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলন। এত বড়ো অস্বস্তির মধ্যে তাঁকে যে পড়তে হবে সেটা আন্দাজ পেলে হয়তো সফর এডিয়ে যেতেন।

যে ঘটনা সব থেকে বেশি ভারতের পক্ষে বিপজ্জনক তা হল এই সরকারের আমলে সব থেকে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘু আর দলিতরা। নানা প্রান্ত থেকে তার সমালোচনা শুরু হয়েছে। সংবাদমাধ্যমের স্বাধীনতাও আজ প্রশ্নের মুখে। সুশীল সমাজ রীতিমতো আতঙ্কিত। কবে শেষ হবে এই স্বৈরাচার, তা একমাত্র সময় বলতে পারে।

জমির জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েই স্ত্রীকে ছেড়ে প্রেমিকার সঙ্গে পালালেন যুবক

‘টাকা দেব না’, বন্দুক উঁচিয়ে পেট্রোল পাম্পে ২ যুবকের তাণ্ডব, তারপর…

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ইরানের তেলবাহী জাহাজে আমেরিকার আচমকা অভিযান

একা লখনউ ভ্রমণের পরিকল্পনা? এই ৫টি অভিজ্ঞতা মিস করলে পস্তাবেন

মেঘ, চা-বাগান আর নির্জন পাহাড়ি পথ, দক্ষিণ ভারতের অফবিট স্বর্গ কোটাগিরি

মাত্র ৪,৯৯৯ টাকায় পুরনো টিভি হবে স্মার্ট! Amazon নিয়ে এল Fire TV Stick HD

ডিসকাউন্ট ধামাকা, ১০ হাজার টাকা ছাড়ে মিলছে Redmi Note14 pro

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

গায়ের রঙ কালো বলে নির্যাতন! ছাদ থেকে পড়ে গৃহবধূর রহস্যমৃত্যু

নতুন স্মার্টফোন আনল OPPO, ক্যামেরা ও ব্যাটারিতে থাকছে দুর্দান্ত চমক

খাওয়ার পরই বুক জ্বালা? কোন খাবার এড়ালে মিলবে স্বস্তি? কি বলছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট