আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শেয়ার বাজারে রক্তক্ষরণ, হু হু করে পড়ল সূচক

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পতনের মুখ দেখে শুরু হল বাজার। 

বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গে পড়ে গেল সূচক। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক পড়ে যায় ৮০০ পয়েন্ট। নিফটির সূচক পরে ২০০ পয়েন্ট। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক আটশো পয়েন্ট পড়ে থামে ৫৩, ২৫০ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ২০০ পয়েন্ট নীচে নেমে থামে ১৬ হাজার পয়েন্টে। গত দু মাসের মধ্যে সূচক এতটা পড়ে যায়নি বলেই জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। 

এদিন যে সব সংস্থার শেয়ারের দাম অস্বাভাবিক হারে পড়ে যায় সেই সব শেয়ারগুলি হল বাজাজ ফাইনান্স, এইচডিএফসি ব্যাঙ্ক, এল অ্যান্ড টি,  টাইটান, এশিয়ান পেন্টস, মারুতি, টেক মাহিন্দ্রা, এম অ্যান্ড এম। গড়ে প্রতিটি শেয়ারের দাম তিন শতাংশ করে পড়ে যায়। দাম পড়ে আদানি পোর্টস, ইন্দাসইন্দ ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ারও। 

বুধবারেও শেয়ার বাজারের চিত্রটা খুব একটা ভালো ছিল না। বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ২৭৬ পয়েন্ট (০.৫১ শতাংশ) কমে বন্ধ হয়  ৫৪, ০৮৮ পয়েন্টে। নিফটির সূচক ৭৩ পয়েন্ট (০.৪৩ শতাংশ) পড়ে বন্ধ হয় ১৬, ১৬৭ পয়েন্টে।

ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে বম্বে স্টক এক্সচেঞ্জ সাক্ষী ছিল একাধিকবার পতনের। দালাল স্ট্রিটের পাশাপাশি অন্যন্য দেশের শেয়ারবাজারেও প্রভাব লক্ষ্য করা গিয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা হলেও কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম  ১.২ শতাংশ কমে হয়েছে ব্যারেল প্রতি ১০৬.২৬ পয়েন্ট। অপরিশোধিত তেলের দাম হ্রাস পাওয়ায় কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।  

আরও পড়ুন ডলারের তুলনায় টাকার দামে ভয়াবহ পতন, পড়ল সূচকও

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ