দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অমর প্রেম কাহিনী, ক্যান্সারের চিকিৎসা করাতে এসে প্রেম-বন্ধুত্ব-বিয়ে

নিজস্ব প্রতিনিধিঃ ক্যান্সারের মত মারণরোগকে জয় করে জীবনের মূল স্রোতে ফিরে আসার মত চ্যালেঞ্জিং বিষয় বোধহয় এই দুনিয়ায় আর কিছু নেই। কিন্তু সেই ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে প্রেমে পড়া এবং সেখান থেকে বিয়ে? এমন নজির বোধহয় কোথাও নেই। অবাক করার মত কথা হলেও এটিই হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনা। ২১ বছর বয়সী অ্যালেক্সিস গোল্ড স্ট্যাফোর্ড ২৩ বছর বয়সী রিকি স্ট্যাফোর্ড তাঁদের চিকিৎসা চলাকালীন বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। একে অপরের পাশে ছিলেন সর্বদা।

 

View this post on Instagram

 

A post shared by Alexis Gould Stafford (@alexis.stafford)

কিন্তু সম্পর্ক দানা বাঁধলো কীভাবে তাঁদের? এক মার্কিন সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন ২০১৬ সালে তাঁদের দুজনের দেখা। অ্যালেক্সিস তখন হাসপাতালে আসতেন চিকিৎসা করাতে। আসতেন রিকিও। তখন রিকির বয়স ছিল ১৫ বছর আর অ্যালেক্সিস এর বয়স ছিল ১৭। সেখান থেকেই তাঁদের বন্ধুত্বের সূত্রপাত। এর পর সেই বন্ধুত্ব ধীরে ধীরে পরিণত হয় ভালোবাসার সম্পর্কে, বিয়ে করেন তাঁরা। বর্তমানে তাঁরা সুখী দম্পতি। সম্পর্কে থাকাকালীন একে অপরের দুঃসময়ে পাশে থেকেছেন। রিকি এখন পুরোপুরি ক্যান্সারকে জয় করেছেন। অন্যদিকে অ্যালেক্সিস এখনও ওষুধ খাচ্ছেন। তবে সব কিছুর পরেও তাঁরা সুখী দম্পতি। 

Published by:

Share Link:

More Releted News:

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ