বিয়ে করুন তবে কম খরচে, গবেষণা বলছে কম খরচের বিয়ে দীর্ঘস্থায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনার কী বিয়ে হয়ে গিয়েছে, নাকি বিয়ের জন্যে প্রচেষ্টায় রয়েছেন। তাহলে জেনে নিন, একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, বিয়ের জন্যে হাইফাই আয়োজন করার কোনও দরকার নেই, কারণ গবেষণা বলছে কম খরচের বিয়ে নাকি টেকে বেশি। তবে বিয়ে নিয়ে সবারই নানারকম পরিকল্পনা থাকে। নানা জল্পনা কল্পনা থাকে। বিয়েতে কত খরচ হবে, কত মানুষ নিমন্ত্রিত থাকবেন, ওয়েডিং ডেস্টিনেশন কোথায় হবে, বর-কনের বিয়ের পোশাক কত দামের হবে, গয়না কেমন হবে, খাবার কী থাকবে। অর্থাৎ বিয়ের মেনু থেকে ভ্যেনু সবটা নিয়েই উন্মাদনা তুঙ্গে থাকে। এমনকী বিয়ের অনেক আগে থেকেই এই সব নিয়ে পরিকল্পনা শুরু হয়ে যায়।

তবে বিয়েটা যেমন মজার তেমনিও দুঃখের, সঙ্গীর সঙ্গে টিকতে পারবেন কিনা! সেটাই একটা চিন্তার বিষয়! কারণ এত আয়োজন করে বিয়ে হওয়ার কিছুদিন বা বছরখানেক পরেই যদি বর-কনের বিচ্ছেদ ঘটে যায়, তখন জীবনটাই মনে হয় তছনছ হয়ে গেল। মানুষের কাছ থেকে নানারকম মন্তব্য আসতে শুরু করে। যেটা সত্যই খুব একটা সুখকর বিষয় না। তবে সম্প্রতি একটি গবেষণা জানাল, কম খরচে বিয়ে সারলেই নাকি তা দীর্ঘস্থায়ী হয়।

এই বিষয়ে তাঁদের যুক্তি, যে দম্পতিরা বিয়েতে কম খরচ করেন, অন্যদের চেয়ে তাদের একসঙ্গে থাকার সম্ভাবনা বেশি থাকে। এমরি বিশ্ববিদ্যালয় ও সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা সম্প্রতি বিয়ের খরচের সঙ্গে বিয়ে স্থায়িত্বের সময়কালের মধ্যে একটি যোগসূত্রের পর্যবেক্ষণ করেছেন। এই গবেষণায় দেখা যায়, বিয়েতে খরচের জন্য অনেকে পরিবারই ঋণ নেন। যা শোধ করতে গিয়ে পরবর্তী সময়ে হুলস্থূল কাণ্ড বেঁধে যায়, এছাড়া সংসারের উপরেই চাপ পড়ে। যা নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মনোমালিন্য দেখা দেয়।

তখন তাঁরা দিগবিদিক না ভেবে অবশেষে আর্থিক সমস্যার কারণে বিচ্ছেদের পথ বেছে নেন। তাই বিয়েতে অল্প খরচ করলে, আর ঋণ নিতে হয় না না আর্থিক সমস্যায়ও ভুগতে হয়না। তাই বিয়েতে অতিরিক্ত খরচ না করে ওই অর্থ ব্যয় করুন হানিমুনের জন্য। তাহলে দেখবেন, সুখে আছেন আর একটি মানসিক তৃপ্তিও আসবে। এছাড়া বিয়েতে বেশি খরচের চেয়ে পছন্দের গন্তব্যে স্থানে হানিমুনে করতে গেলে আপনার আর আপনার সঙ্গীর বোঝাপোড়া ও ভালোবাসা আরও বাড়ে।

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!