শেষে কি না করোনা চিকিৎসায় আদা, চা আর উইলো পাতার জল!!!

খবর প্রকাশ করেছে বিবিসি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনার বিরুদ্ধে লড়াই করতে গেলে দরকার টিকা। বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে কম-বেশি সব দেশ টিকার ওপর জোর দিচ্ছে। আর উত্তর কোরিয়া চলছে ঠিক উল্টো পথে। এই ভাইরাসে আক্রান্তের চিকিৎসা চলছে আদা, চা আর উইলো পাতার জল। এমনই চক্ষু চড়ক গাছে তোলা খবর প্রকাশ করেছে বিবিসি।

বিবিসি তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, উত্তর কোরিয়া দেশবাসীকে গতানুগতিক কিছু ট্যাবলেট দিচ্ছে। এই সব ট্যাবলেটে সাধারণভাবে জ্বরে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয়। উত্তর কোরিয়ার স্বাস্থ্য দফতরের শীর্ষকর্তারা মনে করছেন, আদা-চা- উইলো পাতার জল খাইয়ে করোনায় আক্রান্তকে সুস্থ করে তোলা সম্ভব হবে।

বিস্ময়ের খবর আরও আছে। করোনায় যারা গুরুতর অসুস্থ নন, তাদের জন্য ক্ষমতাসীন দলের মুখপাত্র রোদং সিমনান কিছু পরামর্শ দিয়েছেন। তাঁর স্থির বিশ্বাস এই পরামর্শ মানলে করোনা আর ভ্যানিস হয়ে যাবে। সেই পরামর্শের মধ্যে রয়েছ আদা কিংবা হানিসাকল চা এবং উইলো পাতা মেশানো জল। তাদের মতে, গরম জল গলাব্যথা ও কাশির মতো কিছু কোভিড উপসর্গ সারাতে পারে। আদা ও উইলো পাতা শরীরের প্রদাহ বন্ধে কাজ করে এবং ব্যথা কমায়। তবে এগুলোর মধ্য দিয়ে করোনাভাইরাস মোকাবিলা করা যায় না।

উত্তর কোরিয়ার সরকারি প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এক দম্পতি যা বলেছেন, তা পড়ে কেউ অজ্ঞান হলে অবাক হওয়ার কিছু থাকবে না। দম্পতি জানিয়েছেন, সকালে-বিকেলে গরম জলে নুন মিশিয়ে গার্গল করার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন করোনায় সুস্থ লক্ষাধিক, উত্তর কোরিয়ার দাবিতে তাজ্জব বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা