চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সর্বনাশ! বিশ্বের ১১ দেশে ৮০ জনের শরীরে শনাক্ত মাঙ্কিপক্স

আন্তর্জাতিক ডেস্ক: ক্রমশই বাড়ছে অস্বস্তি। করোনাভাইরাসের মতো ক্রমশই থাবা চওড়া করছে মাঙ্কিপক্স। শুক্রবার পর্যন্ত বিশ্বের ১১টি দেশে ৮০ জনের শরীরে নয়া ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। শুক্রবার সংস্থার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, আরও বহু দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে সতর্ক নজর রাখতে হবে। করোনার তাণ্ডবের মধ্যে যেভাবে মাঙ্কিপক্স দাপট দেখাচ্ছে তাতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ক্রমশই গভীর হচ্ছে।

শুক্রবারই ফ্রান্স ও জার্মানিতে থাবা বসিয়েছিল মাঙ্কিপক্স। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের দেশগুলিতে যেভাবে থাবা চওড়া করছে ভাইরাস, তাতে অশনিসঙ্কেত দেখছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ আধিকারিকরা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত যে  ১১টি দেশে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে সেই দেশগুলি হল, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, সুইডেন, স্পেন, পর্তুগাল, কানাডা, ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও জার্মানি। অতীতে আফ্রিকার পশ্চিম ও মধ্যাঞ্চলে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখা গেলেও আমেরিকা কিংবা ইউরোপের দেশগুলিতে কখনও থাবা বসায়নি। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। এখনও পর্যন্ত ৮০ জনের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হলেও আরও ৫০ জন সন্দেহভাজন রোগীকে শনাক্ত করা হয়েছে। যদিও তারা কোন দেশের তা প্রকাশ করতে চাননি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিকরা।

তবে মাঙ্কিপক্সে আক্রান্তদের সম্পর্কে যাতে নেতিবাচক মনোভাব না নেওয়া হয়, সে বিষয়ে বিশেষ নজর রাখার জন্য বিভিন্ন দেশের স্বাস্থ্য আধিকারিকদের কাছে অনুরোধ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যেহেতু ইউরোপে সামনেই উৎসবের মরসুম ফলে মাঙ্কিপক্স আরও ছড়িয়ে পড়তে পারে আগাম সতর্কবার্তা জারি করেছেন ‘হু’ আধিকারিকরা।  এক জরুরি বৈঠকের পরে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আরও ৫০ জনের শরীরে মাঙ্কিপক্স পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ