চিন সফরে ‘দুর্নীতিগ্রস্ত’ শেহবাজের বিদেশমন্ত্রী বিলাওয়াল

সফর দু দিনের।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  চিন সফরে ‘দুর্নীতিগ্রস্ত’ শেহবাজের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। বিদেশমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর এটাই তাঁর প্রথম চিনসফর। চিনে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে পাকিস্তানের রাজনীতিতে শুরু হয়েছে গুঞ্জন। প্রশ্ন উঠছে, টাকা ধার চাইতেই কি চিনে গিয়েছেন বিলাওয়াল?

চিনে পৌঁছে বিলাওয়াল ভুট্টো জারদারি সে দেশের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠক হয়েছে গুয়াংঝাউ প্রদেশে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, উভয়ের মধ্যে বেশ কিছু বিষয়ে কথা হয়েছে। কথা হয়েছে বিনিয়োগ নিয়েও।

চিন পৌঁছে পাক বিদেশমন্ত্রী টুইট করেন। নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট, ‘রবিবার সকালে চিনে পৌঁছেছি। এদিন দ্বিপাক্ষিক সম্পর্ক ৭১ বছর পূর্ণ করল। দিনটি নিঃসন্দেহে ঐতিহাসিক। চিনের বিদেশমন্ত্রী  ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক রয়েছে। বৈঠক করব চিনের অন্যান্য পদস্থকর্তাদের সঙ্গে। ইসলামাবাদ ও বেজিংয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত ও স্থিতিশীল করার লক্ষ্য নিয়েই এ দেশে আসা।’

কিছুদিন আগেই বিলাওয়াল গিয়েছিলেন আমেরিকা। সেখান থেকে ফেরার পর এবার দ্বিতীয় বিদেশ সফরে তিনি চিনে গেলেন। রাজনৈতিকমহলের একাংশের মতে, ভারসাম্য বজায় রাখতেই আমেরিকা থেকে ফিরে চিনে যাওয়ার সিদ্ধান্ত নেন বিলাওয়াল। চিনের সঙ্গে আমেরিকার এখন ঠাণ্ডা লডা়ই চলছে। এই অবস্থায় আমেরিকা কোনও অবস্থায় চটে গেলে পাকিস্তানের ক্ষেত্রে সেটা হীতে বিপরীত হতে পারে। তাই, শ্যাম-কূল দুই রাখতে রবিবার সকালে চিনে পৌঁছে যান বেনজির-পুত্র। সফর দু দিনের। সোমবার বিকেলে তাঁর পাকিস্তান ফেরার কথা।

আরও পড়ুন ভোটে হার অস্ট্রেলিয়ার জনপ্রিয় প্রধানমন্ত্রী স্কট মরিনসনের

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা