বাবার মৃত্যু ক্ষমা করতে শিখিয়েছে: কেমব্রিজে পুড়ুয়াদের রাহুল, সভাস্থলে পিনপতন নিস্তব্ধতা

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আলোচনাচক্রে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ‘আমার জীবনে সব থেকে বড় শিক্ষা বাবার মৃত্যু। একটা মৃত্যু আমাকে অনেক কিছু শিখিয়েছে। সেই শিক্ষার মধ্যে অন্যতম হল, জঘন্য অপরাধীকেও ক্ষমার চোখে দেখতে হয়।’ এমনই এক আবেগঘন বার্তা রাহুল গান্ধি। কংগ্রেস যুবনেতা বর্তমানে কেমব্রিজ সফরে। ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সেখানে একটি বিশেষ আলোচনাচক্রের আয়োজন করা হয়। সেই আলোচনাচক্রে বক্তব্য রাখতে রাহুল গান্ধি ওই মন্তব্য করেন। কথা বলার সময় তাঁর চোখের কোণা চিকচিক করে উঠেছিল। রাহুলের এই মন্তব্য শুনে বিশ্ববিদ্যালয়ের সভামঞ্চে পিনপতন নিস্তব্ধতা নেমে আসে।

জানা গিয়েছে, ওই আলোচনাচক্রের আয়োজন করে যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ তথা ইউনিভার্সিটি অব করপাস ক্রিস্টি কলেজের ডাইরেক্টর অব স্টাডিজ-য়ের অধ্যাপক ড. শ্রুতি কাপিলা। বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল প্রশ্নোত্তর পর্বের। এক পডু়য়া রাহুলের কাছে জানতে চান, তার প্রিয় শব্দ কী? রাজনৈতিক জীবনে কোন ঘটনা সব থেকে বেশি শিক্ষা দিয়েছে এবং কী সেই শিক্ষা?

জবাবে রাহুল বলেন, ‘আমার জীবনের সব থেকে প্রিয় শব্দ হল ক্ষমা। আর মনে যে ঘটনা সব থেকে বেশি রেখাপাত করেছে তা হল বাবার মৃত্যু। ওই মৃত্যু আমায় শিক্ষা দিয়েছে মানুষকে ক্ষমা করতে শেখ।’

ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়েও কথা বলেন রাহুল। জানান, এই দেশের সংস্কৃতি মিশ্র। সেই সঙ্গে তিনি নেশন শব্দে তাঁর আপত্তির কথাও দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন। রাহুল বলেন, নেশন শব্দটি পশ্চিমের ক্ষেত্রে প্রযোজ্য। আর আমাদের ক্ষেত্রে ভারত।

আরও পড়ুন বাবা, তোমায় মিস করি, রাজীবের তিরোধান দিবসে টুইট রাহুলের

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা