নিজেকে ‘মজনু’ হিসেবে দাবি করলেন শাহবাজ

শাহবাজের (Shehbaz Sharif) কথা শুনেই হাসিতে হাসিতে ফেটে পড়েন এজলাসে হাজির থাকা আইনজীবীরা। 

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: লায়লা-মজনুর অমর প্রেমকাহিনী সবার জানা। মজনুর আতত্মত্যাগের কথাও সর্বজনবিদিত। কিন্তু সেই আতত্মত্যাগের কাহিনী তো অতীত। আধুনিককালেও একজন মজনুর দেখা মিলল। তিনি আর কেউ নন, পিছনের দরজা দিয়ে পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রীর (Prime Minister)  কুর্সিতে বসা শাহবাজ শরিফ (Prime Minister Shehbaz Sharif)। শনিবার লাহোরের বিশেষ আদালতে (Lahore Special Court) বিদেশে অর্থ পাচারের (money laundering) মামলায় নিজেকে ‘মজনু’ (majnoo) হিসেবে দাবি করলেন পাক প্রধানমন্ত্রী।

এদিন বিশেষ আদালতের বিচারক ইজাজ হাসান আওয়ানের (Judge Ijaz Hassan Awan) এজলাসে দাঁড়িয়ে শাহবাজ (Shehbaz Sharif) বলেন, ‘আমার বিরুদ্ধে এক হাজার ৬০০ কোটি রুপি বিদেশে পাচারের অবিযোগ আনা হয়েছে। অথচ আমি পঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকার সময়ে সাড়ে ১২ বছরে সরকারি কোষাগার থেকে বেতন ও ভাতা হিসেবে একটাও পয়সা নিইনি। উল্টে আমার ছেলে যখন ইথোনাল উ‍ৎপাদনের কারখানা করল, তখন আমি সেই কারখানা থেকেও উ‍ৎপাদন শুল্ক আদায় করেছি। মুখ্যমন্ত্রী থাকাকালীন চিনি রফতানির ক্ষেত্রে লাগাম টানায় আমার পরিবার ২০০ কোটি রুপি আর্থিক ক্ষতির মুখে পড়েছে। আমি সরকারি গাড়িতে চড়লেও সেই গাড়ির তেলের খরচ নিজের পকেট থেকেই দিয়েছি। আল্লার দয়ায় আজ আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছি। আমি একজন মজনু। আমি আমার আইনি অধিকার কখনও ব্যবহার করিনি।’ শাহবাজের (Shehbaz Sharif) কথা শুনেই হাসিতে হাসিতে ফেটে পড়েন এজলাসে হাজির থাকা আইনজীবীরা। 

এক হাজার ৬০০ কোটি রুপি বিদেশে পাচারের অভিযোগে ২০২০ সালের নভেম্বরে দুর্নীতি প্রতিরোধ আইন ও অর্থ পাচার প্রতিরোধ আইনে শাহবাজ শরিফ (Shehbaz Sharif) ও তাঁর দুই ছেলে হামজা শাহবাজ (Hamza Shehbaz) এবং সুলেমান শাহবাজের (Suleman Shehbaz) বিরুদ্ধে চার্জশিট  পেশ করেছে দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। হামজা শাহবাজ (Hamza Shehbaz) বর্তমানে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী এবং সুলেমান (Suleman Shehbaz)  শাহবাজ ব্রিটেনে বসবাস করছেন।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?