আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুগের অবসান, স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত গাফ্‌ফার চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেষ হল একটা যুগের। একটা অধ্যায়ের। শনিবার পড়ন্ত বিকেলে রাজধানী ঢাকার মিরপুরে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরী (Abdul Guffar Choudhury)। প্রথিতযশা সাংবাদিককে চোখের জলে শেষ বিদায় জানালেন হাজার-হাজার মানুষ।

গত ১৯ মে চিকি‍ৎসাধীন অবস্থায় লন্ডনের এক হাসপাতালে চিরঘুমে ঢলে পড়েছিলেন দেশের জাগ্রত বিবেক হিসেবে পরিচিত প্রবীণ সাংবাদিক। জীবদ্দশায় ঘনিষ্ঠ আর প্রিয়জনদের কাছে নিজের শেষ ইচ্ছায় জানিয়েছিলেন, ‘বিদেশের মাটিতে মৃত্যু হলেও তাঁকে যেন জন্মভিটেয় ফেরানো হয়। স্ত্রীর পাশেই কবর দেওয়া হয়।’ বিশিষ্ট সাংবাদিকের সেই শেষ ইচ্ছেকে মর্যাদা দিতে লন্ডন থেকে এদিন সকালেই দেশে নিয়ে আসা হয় আবদুল গাফফার চৌধুরীর নিথর দেহ।

ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে (Hazrat Shahjalal International Airport) বাংলাদেশ সরকারের পক্ষে মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (AKM Mozammel Haque)। দুপুর সোয়া একটা নাগাদ মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহিদ মিনার ময়দানে (Central Shaheed Minar)  সরকারের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। প্রিয় মানুষকে শেষ শ্রদ্ধা জানান হাজার হাজার মানুষ। তাঁদের মধ্যে যেমন ছিলেন রাজনৈতিক নেতৃত্ব, তেমনই ছিলেন বিভিন্ন পেশার বিশিষ্টজনরা। অনেকেই ফুল দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এর পরে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (Dhaka University) চত্বরে। সেখান থেকে সাড়ে তিনটে নাগাদ মরদেহ পৌঁছয় জাতীয় প্রেস ক্লাব (Jatiyo Press Club)j চত্বরে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান সহ সাংবাদিকরা। প্রেস ক্লাব থেকে বিকেল ৫টা ৬ মিনিটে মরদেহ মিরপুরে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হয়।

Published by:

Share Link:

More Releted News:

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

বাংলাদেশে একই দিনে সাত জেলায় বজ্রাঘাতে ১৩ জনের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ