রবি বিকালেই জেলা সফরে রওয়ানা দিচ্ছেন মুখ্যমন্ত্রী

রবিবার থেকেই আবার জেলা সফরে বার হচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিন বিকেলেই মুখ্যমন্ত্রী সড়কপথে যাবেন দুর্গাপুরে। কাল যাবেন পুরুলিয়া। পরশু বাঁকুড়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সফরে গিয়েই তিনি রাজ্যের পঞ্চায়েত নির্বাচন ইগিয়ে আনার ইঙ্গিত দিয়েছিলেন। জানিয়েছিলেন বর্ষা শেষ হলেই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। সেই হিসাবে অনেকেই মনে করছেন চলতি বছরের শেষ দিকে সেই নির্বাচন হতে পারে নভেম্বর কিংবা ডিসেন্বর মাসে। এই প্রেক্ষাপটেই রবিবার থেকেই আবার জেলা সফরে বার হচ্ছেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, এদিন বিকেলে মুখ্যমন্ত্রী সড়কপথে যাবেন দুর্গাপুরে। রাতে সেখানে থাকার পর সোমবার হেলিকপ্টারে পৌঁছাবেন পুরুলিয়া(Purulia)। সোমবার বিকেল চারটে থেকে পুরুলিয়ার প্রশাসনিক বৈঠক হবে। ওই দিন রাতে পুরুলিয়াতেই থাকবেন মুখ্যমন্ত্রী। পরদিন, অর্থাৎ মঙ্গলবার বেলা ১১টায় তিনি পুরুলিয়ায় একটি কর্মীসভাও করবেন। তারপরেই হেলিকপ্টারে করে তিনি চলে আসবেন বাঁকুড়ায়(Bankura)। সেখানে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। ওইদিন রাতে বাঁকুড়ায় থাকবেন মুখ্যমন্ত্রী। বুধবার সকালে তিনি সেখানে কর্মীসভা করবেন। তারপরে হেলিকপ্টারে করেই তিনি ফিরে আসবেন কলকাতায়। এবারে মুখ্যমন্ত্রীর এই সফরে সব থেকে বেশি নজর থাকবে পঞ্চায়েত নির্বাচন নিয়ে তিনি দুই জেলাবাসীকে কী বার্তা দেন সেই দিকেই। কেননা ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলার বেশির ভাগ গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা চলে গিয়েছিল বিজেপির(BJP) হাতে। যদিও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে তৃণমূলের দখলদারি ছিল। বাঁকুড়াতে ততটা বিজেপি ঝড় দেখা না গেলেও সেখানেও বেশ কিছু জায়গায় পদ্মফুল ফুটেছিল।

কার্যত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পরে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময়ে বিজেপি বাংলা থেকে যে ১৮টি আসন পেয়েছিল তার মধ্যে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার ৩টি আসনও ছিল। ওই নির্বাচনে দুই জেলার কোনও বিধানসভা আসনেই বিজেপির থেকে বেশি ভোট পায়নি তৃণমূল(TMC)। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে দেখা যায় বিজেপি ঝড় স্থিমিত হতে শুরু করে দিয়েছে। পুরুলিয়া জেলার ৯টি আসনের মধ্যে ৩টি আসন উদ্ধারে সক্ষম হয় তৃণমূল। আবার বাঁকুড়ার ১২টি আসনের মধ্যে ৪টি আসনেও বাজিমাত করে তৃণমূল। সাম্প্রতিক কালে হয়ে যাওয়া পুরসভা নির্বাচনেও দেখা যায় এই দুই জেলার ৬টি পুরসভার মধ্যে সবকটিতেই ক্ষমতা দখল করেছে তৃণমূল। পাশাপাশি বেসুরো হতে শুরু করে দিয়েছেন দুই জেলারই বিজেপি বিধায়কেরা। কেউ কেউ তো ইতিমধ্যেই তৃণমূলে চলে এসেছেন, কেউ কেউ আসবেন আসবেন করছেন। দলের সঙ্গে প্রতিনিয়ত এদের বাড়ছে দূরত্ব। এই অবস্থায় মুখ্যমন্ত্রী তাঁর জেলা সফরে পঞ্চায়েত নির্বাচনে জয়ের জন্য দলকে ও জেলাবাসীকে কী বার্তা দেন সেটার দিকে সবাই তাকিয়ে থাকবেন।

এদিকে মুখ্যমন্ত্রীর সফরের জন্য আগামিকাল থেকেই বাঁকুড়া শহরে যান নিয়ন্ত্রণ করা শুরু করে দিচ্ছে বাঁকুড়া জেলা পুলিশ। জানা গিয়েছে, আগামিকাল থেকে ১ জুন পর্যন্ত বাঁকুড়া শহরে কোনও যাত্রীবাহী বাস ঢুকতে দেওয়া হবে না বলে জেলা প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বাঁকুড়া শহরে আসা যেসব বাস কেরানিবাঁধ, লালবাজার, স্টেশন হয়ে বাসস্ট্যান্ডে ঢুকত সেগুলি এই ৩দিন ধলডাঙা, পুয়াবাগান, রাজগ্রাম ব্রিজ হয়ে বাসস্ট্যান্ডে ঢুকবে ও বেরবে। তবে মুখ্যমন্ত্রীর কর্মসূচি শেষ হওয়ার পরপরই নিয়ন্ত্রণ উঠে যাবে। এমনকী, বাঁকুড়ার সীমানা এলাকাগুলিতে পণ্যবাহী যানগুলিকেও এই ৩দিন আটকে দেওয়া হবে বলে জেলা প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জুন বাঁকুড়ার সতীঘাটে মুখ্যমন্ত্রীর যে কর্মিসভা রয়েছে তার জন্য  ছোট ও বড় গাড়ি পার্কিং করার ক্ষেত্রে ইতিমধ্যেই কিছু জায়গা চিহ্নিত করা হয়েছে। কেশিয়াকোল, লক্ষ্যাতোড়া শ্মশান সংলগ্ন সহ বাইপাস রাস্তার পার্শ্ববর্তী এলাকাকেও চিহ্নিত করা হয়েছে।

গড়িয়াহাটের পর কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে অগ্নিমিত্রা, ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?