বেপরোয়া গাড়ির ডিভাইডারে ধাক্কা, ছিটকে পড়লেন যাত্রীরা

যাত্রীদের মধ্যে ৫ জন মহিলা ও ২ শিশু। ঘটনার পর থেকেই পলাতক চালক। চালকের খোঁজে নেমেছে হেস্টিংস থানার পুলিশ। ২ জনকে ভর্তি করা হয়েছিল এসএসকেএমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহানগরে ফের বেপরোয়া গাড়ির দাপট। নিয়ন্ত্রণহীন গতির জন্যই উল্টে গেল যাত্রী বোঝাই পণ্যবাহী গাড়ি। পণ্যবাহী গাড়ি হলেও তাতে ছিল ১৫ জন যাত্রী (PASSENGER)। ম্যাটাডোরের চালক (DRIVER) পলাতক। আহত (INJURED) সকল যাত্রীই। জখম ২ জনকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে (HOSPITAL)। রবিবার সকালের হেস্টিংসের ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেস্টিংস রোডের দিকে যাওয়ার সময় কমিশারিয়েট ক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনাটি (ACCIDENT) ঘটে। বেপরোয়া গতিতে ম্যাটাডোরটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ডিভাইডারে। ম্যাটাডোর থেকে ছিটকে পড়েন যাত্রীরা। যাত্রীদের মধ্যে ৫ জন মহিলা ও ২ শিশু। ঘটনার পর থেকেই পলাতক চালক। চালকের খোঁজে নেমেছে হেস্টিংস থানার পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যাত্রীদের সকলেই কমবেশি আহত। তাঁদের মধ্যে ২ জন চিকিৎসাধীন এসএসকেএম হাসপাতালে।

পুলিশ (POLICE) সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ম্যাটাডোরের চালক মদ্যপ (DRUNK), ঘুমন্ত ছিলেন না কি গাড়িতে যান্ত্রিক ত্রুটি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। খোঁজ চলছে পলাতক চালকের। আহত সকল যাত্রী। তাঁদের মধ্যে বেশ কয়েকজন রক্তাক্ত। এঁদের মধ্যে প্রায় ১৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ২ জনকে ভর্তি করা হয়েছিল এসএসকেএমে।

উল্লেখ্য, সম্প্রতি মা ফ্লাইওভারে এক পণ্যবাহী গাড়ি উল্টে মৃত্যু (DEATH) হয়েছিল ৫ জনের। জখম হয়েছিলেন আরও কয়েকজন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার একাধিক জায়গায় পণ্যবাহী গাড়িতে একইসঙ্গে পণ্য ও যাত্রী তোলা হয়। যা রীতিমত বেআইনি। আইন অমান্য করার জন্যই ঘটে একাধিক মর্মান্তিক দুর্ঘটনা।

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

বিরতি কাটিয়ে অভিনয়ে কামব্যাক ক্যাটরিনার, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

সুদানের এল-ওবেইদে ভয়াবহ ড্রোন হামলা! নিহত ২৩, আহত একাধিক

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা

‘নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব’, দাবি মুখ্যমন্ত্রীর

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত