দিনভর বৃষ্টিতে জলমগ্ন হল জলপাইগুড়ি পুরসভার একাংশ

মাত্র ৭১ মিলিমিটার বৃষ্টিতে জলমগ্ন হল জলপাইগুড়ি পুরসভার একাংশ। দিন সকালে জলপাইগুড়িতে প্রায় ঘণ্টা দেড়েক বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৭১ মিলিমিটার বৃষ্টিতে জলমগ্ন হল জলপাইগুড়ি পুরসভার একাংশ। বুধবার দিনভর আকাশ ছিল কালো মেঘে ঢাকা। সূর্য দেখা যায়নি বললেই চলে। এদিন সকালে জলপাইগুড়িতে প্রায় ঘণ্টা দেড়েক বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। আর এতেই শহরের ৬ ও ৭ নং ওয়ার্ড-সহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জমা জলে ব্যাঙ ডাকতে থাকে। দুর্ভোগে পড়ে এলাকার মানুষ। কয়েক ঘণ্টা পরে অবশ্য বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে জল নেমে যায়। সকাল থেকে বৃষ্টি হওয়ায় বাজার-হাট কাজকর্মে বের হতেও বেশ অসুবিধার সম্মুখীন হতে হয় বাসিন্দাদের।

শহরের বাসিন্দা সোমনাথ দত্ত, শুভজিৎ বন্দ্যোপাধ্যায়রা জানান, অল্প বৃষ্টি হলেই নালা উপচে এলাকায় জল জমে যায়। ড্রেনের জল বাড়িতে ঢুকে যায়। ময়লা জল পেরিয়ে আমাদের কাজে যেতে হয়। আসলে সমস্ত নিকাশি নালা বন্ধ হয়ে আছে। কেউ-কেউ আবার নালার মধ্যে দোকান কিংবা বাড়ি বানিয়েছে। ফলে জল যেতে পারেনা। আমরা চাই অবিলম্বে পুরসভা এই সবের ব্যবস্থা নিক।

ঘটনায় জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল জানিয়েছেন, ‘মুশল ধারায় বৃষ্টির কারণে একটু জল জমেছে। বেলা বাড়ার পর জল নেমে গিয়েছে। বিভিন্ন ওয়ার্ডে নিকাশি নালা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। তবে এলাকার মানুষ আমাকে কেউ এখনও পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

অপরদিকে সেচ দফতর সূত্র অনুযায়ী বুধবারের বৃষ্টিপাতের পরিমান ছিল-

১) জলপাইগুড়ি – ৭১.৪০ মিলিমিটার

২) আলিপুর দুয়ার – ২৩.৪০ মিলিমিটার

৩) কোচবিহার – ২৯.৪০ মিলিমিটার

৪) শিলিগুড়ি – ০২.৪০ মিলিমিটার

৫) মাল – ২০.৫০ মিলিমিটার

৬) হাসিমারা – ০০.০০ মিলিমিটার

৭) বানারহাট – ০৯.০০ মিলিমিটার

৮) মাথাভাঙা – ০০.০০ মিলিমিটার

৯) তুফানগঞ্জ – ২৪.৬০ মিলিমিটার

১০) ময়নাগুড়ি – ৭৩.০০ মিলিমিটার

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২