বাবার যৌন লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা হল নাবালিকা!

নিজের বাবার কাছেই কিনা একাধিকবার ধর্ষণের শিকার হতে হল নাবালিকাকে। আর সেটার জেরে সে এখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।

Share:

নিজের প্রতিনিধি: নিজের বাবার কাছেই কিনা একাধিকবার ধর্ষণের শিকার হতে হল নাবালিকাকে। আর সেটার জেরে সে এখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে। গত বুধবার এই মর্মে ডুয়ার্সের মেটেলি থানায় অভিযোগ করে নাবালিকার মামা। শ্যালকের অভিযোগে শ্রীঘরে গেল অভিযুক্ত জামাইবাবু। অভিযোগের ভিত্তিতে মেটেলি থানার পুলিশ গ্রেফতার করে সেই গুনধর বাবাকে। বৃহস্পতিবার তাকে মালবাজার পক্সো আদালতে তোলা হয়।

ঘটনায় সরকারি আইনজীবী কল্লোল সেন জানিয়েছেন, মেটেলি থানা এলাকার এক নাবালিকাকে তার বাবা যৌন নির্যাতন করত। যার ফলে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়েছে বলে মেটেলি থানায় অভিযোগ করেছে নাবালিকার মামা। অভিযুক্তকে পক্সো আইনে গ্রেফতার করা হয়েছে।  বিচারক অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, এই ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একজন বাবা কীভাবে নিজের মেয়ের সঙ্গে এমন কুকাজ করতে পারলেন সেটা ভাবলেই সকলে হতবাক হয়ে যাচ্ছেন। অন্তঃসত্ত্বা ওই নাবালিকা আপাতত চিকিৎসাধীন। জানা গিয়েছে, তাকে তার বাবা দিনের পর দিন ধর্ষণ করেছেন। তাই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।    

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২