আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নবীকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য: সব রাজ্যকে স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সব রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। মন্ত্রকের এক পদস্থ আধিকারিক এই খবর দিয়েছেন। একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে তিনি বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)পরিস্থিতির দিকে নজর রেখেছে। পাশাপাশি রাজ্যগুলিকে কিছু পদক্ষেপের আর্জি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

নবীকে নিয়ে বিজেপি মুখপাত্র (বর্তমানে সাসপেন্ডেড) নূপুর শর্মার মন্তব্য কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই দেশের নানা প্রান্ত থেকে হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গিয়েছে। রাঁচিতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে প্রাণ হারিয়েছেন দুজন। আহত বহু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্য়ে গুলি চালায়। অনির্দিষ্টকালের জন্য জারি করা হয়েছে কার্ফু। হিংসাত্মক ঘটনার খবর এসেছে উত্তরপ্রদেশ থেকেও। রাজ্য প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজ্যের নানা প্রান্তে পুলিশ ধরপাকড় শুরু করে। রাজ্যের ছটি জেলায় অভিযান চালিয়ে পুলিশ দুশোজনকে গ্রেফতার করেছে। সব থেকে বেশি গ্রেফতারের খবর এসেছে প্রয়াগরাজ  থেকে। ওই জেলা থেকে পুলিশ ৬৮ জনকে গ্রেফতার করেছে। হাথরাস থেকে গ্রেফতার করা হয়েছে ৫০জনকে।  

দিল্লিতে (DelhI) শুক্রবারের নমাজে জামা মসজিদে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের শতাধিক মানুষ বিক্ষোভ দেখায়। তাদের বিরুদ্ধে কোভিড বিধি ভাঙার অভিযোগে দিল্লি (DelhI) পুলিশ অভিযোগ রুজু করেছে।  দিল্লি পুলিশের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, বিক্ষোভ চলে ১০ থেকে ১৫ মিনিট। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে বিক্ষোভকারীদের সেখান থেকে চলে যাওয়ার আর্জি জানায়। 

আরও পড়ুন নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তপ্ত রাঁচিতে হত দুই, জারি কার্ফু

Published by:

Share Link:

More Releted News:

‘এসি ছাড়ুন, সঙ্গে পেঁয়াজ রাখুন’, আজব নিদান কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়ার

২০০ কোটি টাকার ডিজিটাল জালিয়াতি, ‘মাস্টারমাইন্ড’ অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক

ডিজিটাল প্রতারণার ‘মাস্টারমাইন্ড’ চার ভাই! লক্ষাধিক টাকা উদ্ধার পুলিশের

আমিষ রান্না হয়নি কেন? প্রশ্ন করতেই দিনমজুর স্বামীর সঙ্গে ভয়ানক কাজ করলেন স্ত্রী

ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই শিমলায় ২৬ বছরের তরুণীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

‘আন্টি আই লাভ ইউ’ বলে টিটকিরি দিতেই মাঝরাস্তায় দুষ্কৃতীদের সঙ্গে যা করলেন তরুণী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ