হালিশহরে বিকল মালগাড়ি, ট্রেন চলাচল ব্যাহত শিয়ালদা মেইন শাখায়

দশমীর দুপুরেই বিপত্তি। শিয়ালদা-রানাঘাট মেইন লাইনে ট্রেন চলাচল ব্যহত হল একটি মালগাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায়। জানা যাচ্ছে, শুক্রবার দুপুরে হালিশহর

Share:

নিজস্ব প্রতিনিধি: দশমীর দুপুরেই বিপত্তি। শিয়ালদা-রানাঘাট মেইন লাইনে ট্রেন চলাচল ব্যহত হল একটি মালগাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায়। জানা যাচ্ছে, শুক্রবার দুপুরে হালিশহর স্টেশনের কাছে একটি মালগাড়ির ইঞ্জিনের ব্রেকডাউন হয়। এর ফলে আপ লাইনে পরপর ট্রেন দাঁড়িয়ে যায় দীর্ঘক্ষণ। নৈহাটি স্টেশনে দু’টি লোকাল ট্রেনকে প্রায় ৪৫ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে বলে দাবি যাত্রীদের। এরফলে কল্যাণী, রানাঘাট, লালগোলা, কৃষ্ণনগর রুটের যাত্রীরা চরম সমস্যায় পড়েন। তবে এদিন দশমী উপলক্ষ্যে ছুটি থাকায় যাত্রীদের ভিড় কম থাকায় বেশি ভোগান্তি হয়নি বলেই মনে করছেন নিত্যযাত্রীরা। 

পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, আপ লাইনে মালগাড়িটি যাওয়ার সময় হালিশহর স্টেশনের কাছেই ইঞ্জিন বিকল হয়ে যায়। যেহেতু শিয়ালদা মেইন লাইনের নৈহাটি-রানাঘাট শাখায় ডবল লাইন। ফলে আপ লাইনটি পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে এই ঘটনায়। পূর্ব রেল জানিয়েছে, এই ঘটনার জেরে আপ লাইনে দু’টি স্টাফ স্পেশাল ট্রেনকে প্রায় ৪০ মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এছাড়াও আরও কয়েকটি ট্রেন ১০-২০ মিনিট পর্যন্ত আটকে থাকে বিভিন্ন স্টেশনে। ফলে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। পরে অন্য একটি ইঞ্জিন এনে আপ লাইন থেকে মালগাড়িটি সরিয়ে নিয়ে যাওয়ার পর ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান