A.R.Rahman-কন্যা খাতিজার রিসেপশনে তারকাদের ঢল, ছিলেন মনীষা কৈরালাও

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ৫ মে মাসেই সুরসম্রাট ‘A.R.Rahman’ এর মেয়ে খাতিজার বিবাহ সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ পরিবারিক সদস্য এবং বন্ধু-বান্ধবের উপস্থিতিতেই সাত পাকে বাঁধা পড়েছেন, বলিউড সুরসম্রাট A.R.Rahman এর কন্যা খাতিজা রহমান এবং রিয়াসদীন শেখ মোহাম্মদ। মেয়ে খাতিজার বিয়ের পরেই একটি ফ্যামিলি ফটো শেয়ার করে কিংবদন্তী সুরকার এই সুখবর দিয়েছিলেন সবাইকে। জানা গিয়েছে, খাতিজার স্বামী রিয়াসদীন শেখ মোহাম্মদ পেশায় একজন অডিও ইঞ্জিনিয়ার, তাঁর সঙ্গে গত জানুয়ারিতেই বাগদান সেরেছিলেন গীতিকার খাতিজা। আর গত মে মাসে তাঁদের সাত পাকে বাঁধা পড়েছেন। এবার মেয়ের বিয়ের প্রায় একমাস পরে গতকাল অর্থাৎ শুক্রবার চেন্নাইয়ের এআরআর ফিল্ম সিটিতে খাতিজা রহমান এবং তাঁর স্বামী রিয়াসদীনের জন্য একটি বিবাহ সংবর্ধনার আয়োজন করলেন খাতিজার বাবা A.R.Rahman। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অভিনেত্রী মনীষা কৈরালা, ইয়ো ইয়ো হানি সিং, চলচ্চিত্র প্রযোজক সন্দীপ সিং এবং প্রভাবশালী সাহিল খানের মতন বেশ কয়েকজন সেলিব্রিটিরা। এই সুবাদে অনেকদিন পরে অভিনেত্রী মনীষা কৈরালাকেও জন সমক্ষে দেখা গেল।

এদিন বর ও কনের সঙ্গে মনীষা একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখলেন, “A.R. রহমান স্যারের মেয়ে খাতিজার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত হতে পেরে দারুণ আনন্দিত,অনেকদিন পরে আমার সহকর্মীদের সঙ্গে দেখা হয়ে আমি খুব আনন্দিত। ঈশ্বর নববধূর মঙ্গল করুন।”

 

View this post on Instagram

 

A post shared by Manisha Koirala (@m_koirala)

ইয়ো ইয়ো হানি সিংও এদিন খাতিজার রিসেপশনে উপস্থিত ছিলেন। তিনি নবদম্পতির সঙ্গে একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন, “আশীর্বাদ দম্পতির জন্য শুভকামনা এবং পুরো এআর রহমান স্যারের পরিবার এবং ভক্তদের অভিনন্দন!!”

 

View this post on Instagram

 

A post shared by Yo Yo Honey Singh (@yoyohoneysingh)

সাহিল খান এবং সন্দীপ সিংও শুক্রবার রাতে রিসেপশনের কয়েকটি ঝলক শেয়ার করে লিখেছেন, “আমার প্রিয় এ আর রহমান স্যারের কন্যাদের বিয়েতে।”

উল্লেখ্য, গত মাসে অডিও ইঞ্জিনিয়ার রিয়াসদীন শেখ মোহাম্মদের সঙ্গে বিয়ে হয় খাতিজা রহমানের। A.R.Rahman মেয়ের বিয়ের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘ঈশ্বর যেন তোমাদেরকে সবসময় আশীর্বাদ করেন। তোমাদের আগামী জীবনের জন্যে অগ্রিম শুভেচ্ছা, আপনাদের শুভকামনা এবং ভালবাসার জন্য অগ্রিম ধন্যবাদ’। খাতিজা নিজেও বিয়ের পর রিয়াসের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “আমার জীবনের সবচেয়ে প্রতীক্ষিত একটা দিন। বিয়ে হল আমার প্রাণের পুরুষ রিয়াসদিনের সঙ্গে।” উল্লেখ্য, খাতিজা কৃতি শ্যানন অভিনীত ‘মিমি’ ছবিতে জনপ্রিয় ‘রক এ বাই বেবি’ সহ বিভিন্ন গান গেয়েছেন।

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর