এও সম্ভব! মেয়ের মুখে হাসি ফোটানোর জন্যে নাতনির জন্ম দিলেন মা

Share:

নিজস্ব প্রতিনিধি: এও ভাবা যায় মেয়ের সাধ পূরণের জন্যে নাতনিকে নিজের পেটে ধারণ করলেন একজন মা। হ্যাঁ, সন্তানের জন্যে একেকজন মা অনেক কিছুই ত্যাগ করেন। সেটাই স্বাভাবিক। অনেক সময়ে সন্তান রক্ষার্থে মা চরম পর্যায়ে পৌঁছতেও দ্বিধা বোধ করেন না। কিন্তু তাই বলে, মেয়ের সাধ পূরণ করার জন্যে নিজেই নাতনির জন্ম দেবেন তিনি। এও সম্ভব! হ্যাঁ, এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটালেন কেটলিন মুনোজের মা চ্যালিস স্মিথ। দীর্ঘ দিন ধরেই সন্তান চাইছিলেন ২৫ বছর বয়সি কেটলিন মুনোজ।

কিন্তু এন্ডোমেট্রিয়োসিসের কারণে মা হতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। বারবার প্রচেষ্টা করেও তিনি মা হতে পারবে না বলে আল্টিমেটম দিয়ে দিয়েছিলেন চিকিৎসকরা। এরপর অগত্যা, মেয়ের সন্তানের সাধ পূরণের জন্যে এগিয়ে এলেন তাঁর মা চ্যালিস স্মিথ। ঘটনাটি ঘটেছে আমেরিকায়। জানা হয়েছে, প্রায় পঞ্চাশে পা দেওয়া চ্যালিসের নিজের সন্তানই আট জন। এমনকী বয়সজনিত কিছু সমস্যাও রয়েছে চ্যালিসের। যার জন্যে তাঁর হাঁটু ও নার্ভের ব্যথা রয়েছে। সব মিলিয়ে এই চরম পর্যায়ের সিদ্ধান্ত নেওয়া খুব একটা সহজ ছিল না চ্যালিসের পক্ষে।

তবুও মেয়ের মুখে হাসি ফোটাতে সারোগেট মা হতে এগিয়ে আসেন চ্যালিস। চিকিৎসা বিদ্যা অনুযায়ী আইভিএফ পদ্ধতিতে কেটলিনের সন্তান নিজের দেহে ধারণ করেন তিনি। আর গত মে মাসেই একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন চ্যালিস। মেয়ে নয় নাতনির জন্ম দিলেন তিনি। সন্তান প্রসবের সময় তাঁর পাশে হাসপাতালে হাজির ছিলেন, চ্যালিসের মেয়ে-জামাই এবং স্বামীও। এই প্রসঙ্গে চ্যালিস বলেছেন, প্রথমে কিছুটা চিন্তা থাকলেও সন্তান প্রসব করতে কোনও অসুবিধা হয় নি তাঁর। এমনকী সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই একসঙ্গে ছবি তুলেছেন সকলে।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত