ভোটে লড়া নিয়ে বিরোধ, স্ত্রীকে খুন করে আত্মঘাতী বিজেপি নেতা

ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর (Unnatural Death) মামলা রুজু করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: আসন্ন পুরনিগম নির্বাচনে (City Corporation Election) মেয়র (Mayor) পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন স্ত্রী। অনেক অনুরোধ করেও ধর্মপত্নীকে নিজের অবস্থান থেকে এক চুল সরাতে পারেননি। শেষ পর্যন্ত ‘অবাধ্য’ স্ত্রীকে সবক শেখাতে গুলি করে খুন করলেন বিজেপি (BJP) নেতা অরুণ যাদব (Arun Yadav)। পরে নিজেও আত্মঘাতী হলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এমন নৃশংস ঘটনাই ঘটেছে মুঙ্গেরের (Munger) কোতোয়ালি থানার (Kotowali police Station) লাল দরজা (Lal darwaza) এলাকায়। ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর (Unnatural Death) মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়র পদে ভোটে দাঁড়ানো নিয়ে গত কয়েকদিন ধরেই স্ত্রী প্রীতি কুমারীর  সঙ্গে বিরোধ চলছিল মুঙ্গের জেলা বিজেপির ওবিসি মোর্চার সহ সভাপতি অরুণ যাদবের। স্ত্রীকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বার বার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক উচ্চাকাঙ্খা ত্যাগ করতে রাজি হননি প্রীতি কুমারী। তিনিও সক্রিয়ভাবে বিজেপি’র সঙ্গে জড়িত ছিলেন। এদিনও বিকেলে দু’জনের মধ্যে এ নিয়ে ঝগড়া শুরু হয়। সেই ঝগড়া ক্রমেই চরম পরিণতির দিকে এগোয়। এক পর্যায়ে দেশী পিস্তল দিয়ে স্ত্রীর উপর গুলি চালান অরুণ যাদব। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন প্রীতি কুমারী। খুনের দায়ে জেলে যেতে হবে এই ভয়ে এবং অনুশোচনায় পরে নিজেই গুলি করে আত্মঘাতী হন বিজেপি নেতা।

গুলির শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে ঘরের মেঝেতে দু’জনকেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি ঘর থেকে দেশী পিস্তলও বাজেয়াপ্ত করেছে

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

স্বাধীনতা দিবসের পরেই বাড়ছে পাউরুটির দাম, কত টাকা খরচ বাড়বে?

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘জেল কে তালা টুটেঙ্গে…’, ফের জেএনইউতে উমর খালিদের মুক্তির দাবিতে উঠল শ্লোগান

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা