মাত্র ৪২ দিনে ১০ হাজার কিমি পাড়ি দিল ঈগল, তাজ্জব বিজ্ঞানীমহল

করোনা অতিমারীর সময় এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করা অনেকটাই ক্লান্তিকর এবং অনেক বেশি কঠিন। কিন্তু একটি ফ্যালকন ঈগল পাখিকে অন্য দেশে উড়ে যেতে এত কিছু চিন্তা করতে হয়নি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনা অতিমারীর সময় এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করা অনেকটাই ক্লান্তিকর এবং অনেক বেশি কঠিন। কিন্তু একটি ফ্যালকন ঈগল পাখিকে অন্য দেশে উড়ে যেতে এত কিছু চিন্তা করতে হয়নি। সম্প্রতি একটি ফ্যালকন ঈগল পাখিকে বিজ্ঞানীরা ট্র্যাক করেছিলেন অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্য়ে। পরে বিজ্ঞানীরা অবাক হয়ে যান এটা দেখে ওই ঈগল ৪২ দিনে প্রায় সোজাপথে উড়ে গিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ফিনল্যান্ডে পৌঁছে গিয়েছে। এই যাত্রাপথের মোট দূরত্ব প্রায় ১০ হাজার কিলোমিটার। আর ঈগলটি দিনে গড়ে উড়েছে ২৩০ কিলোমিটার করে। পুরো বিষয়টি দেখে তাজ্জব বিজ্ঞানী মহল।

বিজ্ঞানীরা পুরো পথেই ঈগলটির উপর নজর রেখেছিলেন। তাঁর দেহে জিপিএস-সহ অত্যাধুনিক যন্ত্রপাতি বসানো ছিল। তাঁরা খেয়াল করেছেন ঈগলটি ওড়ার সময় ইউরোপের আকাশে বেশি সময় ধরে উড়েছে। কিন্তু আফ্রিকায় থাকাকালীন অনেক ছোট দুরত্ব পাড়ি দিতে বেশি স্টপেজ নিয়েছে। এর থেকেই বিজ্ঞানীরা বুঝেছেন, কিভাবে একটি নির্দিষ্ট প্রাণীর সর্বোচ্চ কর্মক্ষমতা নির্ধারণে বিভিন্ন আবহাওয়ার তাপমাত্রা একটি বড় ভূমিকা পালন করে। সম্প্রতি লেটেস্ট ইন ইঞ্জিনিয়ারিং নামে এক সংস্থা তাঁদের টুইটার পেজে এই তথ্যটি শেয়ার করেছেন।

এরপরই সেটি ভাইরাল হয়। নেটিজেনরাও বিভিন্ন মন্তব্যে ভরিয়ে দিয়েছেন টুইটটি। কেউ লিখেছেন, কোনও কোভিড পরীক্ষার দরকার নেই, কোনও পাসপোর্টের দরকার নেই বা কোনও ভিসার প্রয়োজন নেই, এটাই হল একটি পাখির জীবন। আবার কেউ বলেছেন, আমরা অনুভব করতে পারছি একটি পাখির জীবন কতটা আনন্দময়। কেউ আবার বলেছেন, পাখিটি বুদ্ধিমান, সে সমুদ্রের উপর দিয়ে না উড়ে ডাঙার উপরেই বেশি সময় উড়েছে।

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান