ছয়মাসের বেতন পাননি, প্রযোজকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন নেহা মেহতা

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন ধরেই চর্চায় রয়েছে জনপ্রিয় হিন্দি কমেডি ধারাবাহিক ‘তারক মেহতা কা উলটা চশমা’ (Taarak Mehta Ka Ooltah Chashmah) ধারাবাহিকটি। বর্তমানে ধারাবাহিকের দুনিয়ায় যে ধারাবাহিকটির জনপ্রিয়তা একেবারে শীর্ষে রয়েছে। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকের দয়া বেন-এর চরিত্রটি আবার ফিরছে ধারাবাহিকে। তবে এই চরিত্রের মালিক যে ছিলেন দিশা ভাকানি, সে ফিরছে কিনা জানা নেই। তার মধ্যে এই ধারাবাহিক প্রসঙ্গে আরেকটি বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। আর এই বিস্ফোরক মন্তব্যের দাবিদার হলেন

অভিনেত্রী নেহা মেহতা, যিনি ১২ বছর ধরে এই টেলিভিশন শোয়ের অঞ্জলি মেহতার ভূমিকায় অভিনয় করেছিলেন। কয়েকদিন আগেই তিনি দাবি করেছিলেন যে, এই ধারাবাহিকের প্রযোজকরা তাঁর ছয় মাসের বকেয়া এখনও পরিশোধ করেনি। প্রসঙ্গত, এই সপ্তাহের শুরুতে একটি মুম্বই সাংবাদিক সাক্ষাৎকারে, নেহা বলেছিলেন যে, তিনি প্রকাশ্যে অভিযোগ করা পছন্দ করেন না। তাঁর আশা ছিল যে, তিনি তাঁর কষ্টার্জিত অর্থ নির্মাতারা পরিশোধ করবেন। তিনি বলেন, “আমি খুব মর্যাদাপূর্ণ জীবনযাপন করি এবং কোনও বিষয়ে অভিযোগ করা আমি পছন্দ করি না। আমি ২০২০ সালে এই শো ছাড়ার আগে ১২ বছর ধরে তারক মেহতা-তে অঞ্জলি চরিত্রে অভিনয় করেছি। কিন্তু গত ছয় মাসের টাকা বাকি ছিল আমার। আমি শো ছেড়ে দেওয়ার পরে, আমার বকেয়া সম্পর্কে তাঁদের কয়েকবার ফোন করেছি। কিন্তু তাঁরা কোনও প্রতিক্রিয়া করেন নি।” তাই নেহা ২০২০ সালে এই শো ছেড়ে দেন।

এবার এই বিস্ফোরক মন্তব্যের পাল্টা জবাব দিলেন ‘তারক মেহতা উলটা চশমা’ ধারাবাহিকের প্রোডাকশন নীলা ফিল্মস। তাঁরা একটি অফিসিয়াল বিবৃতি করে জানিয়েছেন যে, ধারাবাহিকে তাঁর চরিত্রটি “আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করার জন্য একাধিকবার” যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তিনি “প্রস্থান নথিতে স্বাক্ষর করতে অনিচ্ছুক ছিলেন।” তাঁরা আরও জানিয়েছেন, “আমরা আমাদের শিল্পীকে আমাদের পরিবারের একজন হিসেবে বিবেচনা করি। এছাড়া তাঁকে আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করার জন্য আমরা একাধিকবার নেহা মেহতার সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত, তিনি বহির্গমন নথিতে স্বাক্ষর করতে অনিচ্ছুক ছিলেন। এছাড়া, আমরা কোম্পানির নীতি অনুযায়ী সম্পূর্ণ এবং চূড়ান্ত নিষ্পত্তি করতে পারি না। তিনি গত ২ বছর ধরে আমাদের সমস্ত যোগাযোগের প্রতিক্রিয়া বন্ধ করে দিয়েছেন। এমনকি তিনি আমাদের সঙ্গে দেখা না করেই শো ছেড়ে চলে গিয়েছিলেন। আমরা আশা করেছিলাম, যাঁরা তাকে ১২ বছরের খ্যাতি দিয়েছে, তাঁদের সম্পর্কে মিথ্যা অভিযোগ করার পরিবর্তে যদি আমাদের ইমেলের উত্তর দিতেন। তাহলে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করতাম।”‘

TMKOC’ শোটি ২০০৮ সালে চালু হয়েছিল এবং ১৪ বছর ধরে সফলভাবে টেলিভিশন চ্যানেলের রাজত্ব করেছে এই শো। এতে দিলীপ যোশী, মুনমুন দত্ত, মন্দার চাঁদওয়াদকরের মতো অভিনেতারা রয়েছেন। তবে এই শো-এর অন্যতম প্রধান অভিনেত্রী, দিশা ভাকানি, ২০১৭ সালে মাতৃত্বকালীন বিরতির জন্যে এই শো থেকে বিদায় নিয়েছেন।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২