স্টার জলসা এবার সাজছে সাহেব-চিঠির নতুন রোম্যান্টিক গল্পে

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল যোগাযোগের যুগে, এবার স্টার জলসায় আসতে চলেছে, ঐতিহ্যবাহী যোগাযোগ মাধ্যম। হস্তলিখিত চিঠি দিয়েই এবার সাজছে স্টার জলসার নতুন ধারাবাহিক। একেবারে চিঠির সাহায্যে সত্যিকারের সংযোগের গল্প। চলো পাল্টাই গল্প নিয়েই আসছে এবার একজন সাধারণ পোস্ট ওম্যান, চিঠি এবং একজন খ্যাতনামা পতিত তারকা সাহেব। তাঁদের প্রেম এবং উষ্ণতা দিয়েই সাজছে স্টার জলসার এই নতুন গল্প।

এই ধারাবাহিকে সাহেবের ভূমিকায় আছেন প্রতীক সেন। যাঁকে একজন সম্পূর্ণ নতুন, অনন্য এবং বহুমুখী প্রতিভার অধিকারী একজন আইকনিক সেলিব্রিটি হিসেবে দেখা যাবে। জীবনের একটি দুর্ভাগ্যজনক ঘটনার মুখোমুখি হয়ে, তিনি একটি পা হারিয়েছেন।

সাহেব সময়ের সঙ্গে সঙ্গে একজন তিক্ত, অহংকারী এবং ঠান্ডা মনের ব্যক্তিতে পরিণত হবে। অন্যদিকে, চিঠি চরিত্রে অভিনয় করছেন, দেবচন্দ্রিমা সিংহ রায়। যাঁকে একজন পোস্টওম্যান চরিত্রে দেখা যাবে।

যিনি মানুষের নিঃশর্ত স্নেহকে বিশ্বাস করেন, এবং তাঁর উষ্ণতায় ভরা প্রেমময় মনোভাবের জন্য তাঁকে তাঁর চারপাশের সবাই ভালোবাসে। তিনি বিশ্বাস করেন যে, একটি সাধারণ হাতে লেখা চিঠি কেবল একটি কাগজের টুকরো নয়, সেটি কারো ভালবাসা এবং আবেগে ভরা একটি খোলা হৃদয়। আর এই চিঠি প্রথমবার ঠাণ্ডা এবং অহংকারী সাহেবের সঙ্গে দেখা করেই একটি দুর্বিসহ সত্যির সামনাসামনি হন।

যখন সে সাহেবের জন্মদিনে তাঁর বাড়িতে পৌঁছয়, তাঁরই এক ভক্তে চিঠি এবং উপহার তাঁর কাছে পৌঁছে দেওয়ার জন্যে, কিন্তু সাহেব তাঁর ভক্তদের কাছ থেকে ভালবাসা এবং উপহার প্রত্যাখ্যান করায়, তখনই তাঁর অহংকারকে তুলোধনা করতে থাকেন চিঠি। ঠিক তারপরেই সে বুঝতে পারেন যে তিনি একজন পঙ্গু। এরপরেই গল্প মোড় নেবে কোনদিকে? যখন ভাগ্য সাহেব এবং চিঠিকে একত্রিত করবে। আর সেটাই দেখার জন্যে অবশ্যই সাহেবের চিঠি দেখতে হবে, আগামী ২৭ জুন থেকে সোম-রবি সন্ধ্যা ঠিক ৬:৩০ টা থেকে Star Jalsha SD এবং Star Jalsha HD র পর্দাতে।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২