সারদার সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা দেবে তালুকদার কমিটি

বিচারকের নির্দেশ, ইডি- সিবিআই সহ বিভিন্ন সংস্থার কাছে সারদার বাজেয়াপ্ত যত সম্পত্তি ও টাকা আছে, তা তুলে দিতে হবে তালুকদার কমিটির হাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সারদার (SARADHA) আমানতকারীরা ফেরত পাবে টাকা। এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার কমিটির হাতে মামলা পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট (KOLKATA HIGH COURT)।

বিচারকের নির্দেশ, ইডি- সিবিআই সহ বিভিন্ন সংস্থার কাছে সারদার বাজেয়াপ্ত যত সম্পত্তি ও টাকা আছে, তা তুলে দিতে হবে তালুকদার কমিটির হাতে। তালুকদার কমিটি বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি বিক্রি করতে পারবে। বিক্রির সেই অর্থ তুলে দেওয়া হবে আমানতকারীদের হাতে।

সোমবার বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্ত ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। বিশেষ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পর্বে চলবে সম্পত্তি চিহ্নিতকরণ এবং বিভিন্ন সংস্থার দ্বারা সারদার বাজেয়াপ্ত সম্পত্তি মিলিয়ে দেখার কাজ। তারপর সেবি (SEBI) মারফৎ বিক্রি করা হবে সম্পত্তি। সম্পত্তি বিক্রির সেই টাকা তুলে দেওয়া হবে আমানতকারীদের হাতে। উল্লেখ্য, এমপিএস চিটফান্ড কাণ্ডের তদন্তের জন্য গঠন করা হয়েছিল তালুকদার কমিটি।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান