দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রেনের টিকিট পাননি? উত্তরবঙ্গে প্রচুর স্পেশাল বাস চালাচ্ছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি: করোনার জেরে এমনিতেই কম দূরপাল্লার ট্রেন চালানো হচ্ছে। তার ওপর রেলের নতুন নিয়মে আসন সংরক্ষণ না থাকলে ট্রেনে ওঠা যাবে না। ফলে প্রচুর চাহিদা থাকলেও টিকিট অমিল উত্তরবঙ্গগামী ট্রেনগুলিতে। প্রচুর মানুষ বেড়াতে যেতে চান বা যাচ্ছেন তার সঙ্গে যোগ হচ্ছে পুজোর ছুটিতে বাড়ি ফেরা বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার ভিড়। ফলে উত্তরবঙ্গের ট্রেনগুলিতে ঠাঁই নেই ঠাঁই নেই অবস্থা। এই পরিস্থিতিতে এগিয়ে এল রাজ্য পরিবহন দফতর। যাত্রী চাহিদা এতটাই বেশি যে এনবিএসটিসি ২৩টি স্পেশাল বাস চালানো শুরু করেছে।

উত্তরবঙ্গ পরিবহন নিগমের তরফে জানা যাচ্ছে, লক্ষ্মীপুজো পর্যন্ত সমস্ত বাসের বুকিং হয়ে গিয়েছিল। বাসগুলিতে কোনও আসনই খালি নেই, বিশেষ করে শিলিগুড়িগামী বাসে। তাই মালদহ, রায়গঞ্জ, বালুরঘাট, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার রুটে আরও ২৩টি বিশেষ বাস চালানো হচ্ছে। এই সব বাসের টিকিট অনলাইনে যেমন বুকিং করা যাচ্ছে, তেমনই কাউন্টারে গিয়েও বুক করতে পারবেন ইচ্ছুক যাত্রীরা। নন এসি, এসি, এসি ভলভো ও রকেট সব ধরণের বাসই চালানো হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে। পুজোর ছুটিতে বেরাতে যাওয়ার পরিকল্পনা করে অনেকেই ট্রেনের টিকিট না পেয়ে এসি ভলভো বাসের টিকিট কাটছেন।

বাসগুলি যথেষ্ট আরামদায়ক এবং সুরক্ষিত, ফলে খুশি পর্যটকরা। অপরদিকে পুজোর ছুটিতে অনেকেই কলকাতা থেকে নিজের বাড়ি ফেরেন। তাঁরাও বাসের দিকে ঝুঁকেছেন ট্রেনের টিকিট না পেয়ে। আর যাত্রী চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানোয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে ধন্যবাদ জানাচ্ছেন পর্যটকরা।

Published by:

Share Link:

More Releted News:

বুথ কেন্দ্রে ভোট পড়ল এক ইভিএমে, গাড়িতে অন্য ইভিএম! সেক্টর অফিসারের বিরুদ্ধে ভোটযন্ত্র বদলের অভিযোগ

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ