অবাক কাণ্ড! শহুরে আদব-কায়দা ভুলে সুদীপ-পৃথা হয়ে গেলেন মৃৎ-শিল্পী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতবর্ষ মূলতঃ গ্রামবাংলার দেশ। এখানকার চারপাশ সবুজে মোড়া। এটাই যেন আমাদের শহরের মানুষের কাছে অক্সিজেন। তাই একটু ছুটি পেলেই, গ্রামবাংলায় ছুটে যান। করে তুলুন নিজেকে কিছুদিনের জন্যে ‘Refreshed’। এমনকী আমাদের শহরের মানুষের কাছে খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয়, সব কিছুই গ্রামবাংলার থেকে আগত। সে মাটির কোনো জিনিস বলুন বা টাটকা সবজি।

সবটাই গ্রামবাংলার মানুষরা আমাদের সরবরাহ করে। সেই কারণেই একপ্রকার বলাই যায়, গ্রামবাংলাই আমাদের শহরের মানুষদের কাছে অক্সিজেন। তাইতো, এবার গ্রামবাংলায় পৌঁছলেন স্টার জলসার নন ফিকশন শো ‘ইসমার্ট জোড়ি’র (Ismart Jodi) গোটা টিম। কী ভাবছেন তো, এবার কী ধামাকা আনতে চলেছে ‘ইসমার্ট জোড়ি’র মঞ্চ। হ্যাঁ, এবার প্রতিযোগীরা সাজবেন গ্রামবাংলার মানুষ।সেলিব্রিটি জুটিদের মধ্যে কেউ হবেন, মৃৎ শিল্পী, আবার কেউ হবেন কৃষক। আর দম্পতিরা, সেই যেমন চরিত্রেই খেলায় অংশগ্রহণ করবেন, তাঁদের কাছে যে চরিত্র পড়বে, তাঁদের সেই বেশ-ই ধারণ করতে হবে। এবং সেখানকার পেশাদার শিল্পীদের মতো সেই কাজ শেষ করতে হবে। এক্ষেত্রে তাঁদের গাইডার হবেন, সেই সমস্ত শিল্পী বা কৃষকরা। সম্প্রতি, এই শোয়ের একটি প্রোমো লঞ্চ করেছে স্টার জলসার ফেসবুক পেইজে।

আর সেখানে দেখা যাচ্ছে, এই শোয়ের অন্যতম জনপ্রিয় প্রতিযোগী সুদীপ (Sudip) ও তাঁর স্ত্রী পৃথা (Pritha)। তাঁদের ‘Task’ মাটির পাত্র বানানো। সেইমতো শহুরে পোশাক ছেড়েছেন সুদীপ-পৃথা দুজনেই। সুদীপ পরেছেন, ধুতি-পাঞ্জাবী, মাথায় গামছা এবং পৃথা পরেছেন, গ্রামবাংলার বউদের মতো লাল-ছাপা প্রিন্টের শাড়ী।

সেজেছেন ঠিক তাঁদের মতোই। তাঁরা কেমন করে মাটির পাত্র বানাবেন, সেটাও তাঁদের দেখিয়ে দিচ্ছেন একজন পেশাদার মৃৎ শিল্পী। আর মাটি ফেলে তাতে জল দিয়ে পা দিয়ে তা চটকাতে হবে। আর প্রতিযোগীতায় জিততে হলে, সেই কাজ সম্পূর্ণ তাঁদেরই করতে হবে। কিন্তু মাটি চটকাতেই গিয়েই পৃথা হারালেন নিজের সুন্দর ‘Pedicure’ করা পা-কে।

 

তিনি বলে উঠলেন, ‘আমার পায়ে এক্ষুনি ‘Pedicure’ করতে হবে! তবে খেলায় জিততে হলে একটু কষ্ট তো করতেই হবে। তাই না! প্রসঙ্গত, ইসমার্ট জোড়ি’র এরকম ভিন্ন ধরনের আকর্ষণীয় খেলাগুলিই এই শোয়ের প্রাণভ্রমরা। যাই হোক, সুদীপ-পৃথা বাদে, এই শোয়ের বাকি প্রতিযোগীরা কে কী সাজলেন তা দেখার জন্যে সপ্তাহান্তে এই শো দেখতেই হবে!

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২