Loading live market data...
Loading active stocks...
Connecting...

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে, ফের সরকারি নিষেধাজ্ঞা অমান্য

কাঁকড়া ধরার জন্য টোপ ফেলে অপেক্ষা করছিলেন তাঁরা। সেই সময় একটি বাঘ হঠাৎ জঙ্গল থেকে লাফ দেয় নৌকায়। মৃত মৎস্যজীবীর নাম বিষ্ণুপদ মিস্ত্রি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কাঁকড়া (CRAB) ধরতে গিয়ে বাঘের (ROYAL BENGAL TIGER) হানায় মৃত্যুর (DEATH) ঘটনা ঘটল সুন্দরবনে (SUNDARBAN)। মৃত মৎস্যজীবীর নাম বিষ্ণুপদ মিস্ত্রি। বুধবার সকাল ৮ টার ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও আতঙ্ক। সুন্দরবনে ঝিলার ২ নম্বর জঙ্গলের ঘটনা। জানা গিয়েছে, কাঁকড়া ধরতে গিয়েছিলেন ৩ মৎস্যজীবী।

স্থানীয় সূত্রে খবর, সাতজেলিয়ার আনন্দপুর থেকে কাঁকড়া ধরতে গিয়েছিলেন ওই ৩ মৎস্যজীবী। কাঁকড়া ধরার জন্য টোপ ফেলে অপেক্ষা করছিলেন তাঁরা। সেই সময় একটি বাঘ হঠাৎ জঙ্গল থেকে লাফ দেয় নৌকায়। ধরে ফেলে বিষ্ণুপদের ঘাড়। সঙ্গে থাকা ২ সঙ্গী জানিয়েছেন, বাঘের হামলার পর তাঁরা নৌকার হাল নিয়ে বাঘের দিকে তেড়ে যান। তখন বাঘ বিষ্ণুকে ছেড়ে পালিয়ে যায় জঙ্গলে। তারপর বিষ্ণুকে নিয়ে আসা হয় গ্রামে। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর।

উল্লেখ্য, পেটের তাগিদে সরকারি নিষেধ অমান্য করে কাঁকড়া ধরতে গিয়েছিলেন ওই মৎস্যজীবীরা। বিষ্ণুপদের সঙ্গে ছিলেন গোপাল মণ্ডল, দীনবন্ধু মণ্ডল। তাঁরা জানিয়েছেন, বিষ্ণুর কানের কাছে ও গলায় গভীর ক্ষত হয়েছিল। প্রস্নগত, গত ১২ জুন বাঘের হামলায় মৃত্যুর ঘটনা ঘটেছিল। বাঘের কবলে পড়ে মৃত্যু হয়েছিল এক মৎস্যজীবীর। মৃতের নাম কালিপদ সরকার। বয়স আনুমানিক ৬০ বছর। জানা গিয়েছিল, রাতে কাঁকড়া শিকার করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। বনদফতর সূত্রে জানা গিয়েছিল, সুন্দরবনের নদীতে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ২ মাসের জন্য। তবু জীবিকার তাগিদে রাতের অন্ধকারে মাছ বা কাঁকড়া ধরতে ঢুকে পড়েন অনেকে। আর এমনই করেছিলেন কালিপদ সরকার। ফলে ঘটে গিয়েছিল মর্মান্তিক ঘটনা। আরও জানা গিয়েছিল, গভীর রাতে জঙ্গলে বেরিয়ে ভোর রাত নাগাদ ঝিলা ৪ নম্বর জঙ্গলে ঢুকতে গিয়েছিলেন কালিপদ সরকার। তখনই আক্রমণ করে বাঘ। আর তার জেরেই হয়েছিল এই মর্মান্তিক পরিণতি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, কালিপদ সরকারের দলের মাছ ধরার কোনও বৈধ অনুমতিপত্র ছিল না।

‘গোবিন্দার কি পরকীয়া চলছে?’ প্রশ্ন শুনেই রেগে সঞ্চালকের মুখে স্ক্রিপ্ট ছুঁড়লেন সুনীতা

বিজেপি-কে ‘মহিষাসুর’ তকমা, ব্যারাকপুরে রাজ হারতেই চরম কটাক্ষের মুখে শুভশ্রী

প্যারাসেলিং করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার তরুণীর

রুটি, লুচি নাকি পরোটা! কোনটা হজম হবে দ্রুত? জানলে অবাক হবেন

ঘুম ভাঙল কলকাতার পুলিশ কমিশনারের, বুলডোজার নিয়ে দিলেন কড়া বার্তা

তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

সকালের খাবারেই লুকিয়ে ঝুঁকি! ব্রেকফাস্টের পর ‘লো সুগার’ কেন হয় জানুন

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ