চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের যোগী রাজ্য, বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আট বছরের সন্তানসহ আত্মঘাতী দম্পতি

নিজস্ব প্রতিনিধি, লখনউ: যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সগর্বে দাবি করার ২৪ ঘন্টার মধ্যেই চুপসে গেল তথাকথিত বিকাশের বেলুন। বেকারত্বের দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে শেষ পর্যন্ত আট বছরের শিশু সন্তান সহ আত্মহত্যার পথই বেছে নিলেন এক দম্পতি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আগ্রায় (Agra)। পুলিশ তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠিয়েছে। ঘর থেকে একটি সুইসাইড নোটও (Suicide Note) উদ্ধার হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগ্রার সিকান্দ্রার (Shikandra, Agra) ১০ নম্বর সেক্টরে (Sector 10) আর্থিকভাবে পিছিয়ে পড়াদের (EWS) জন্য তৈরি আবাসনে স্ত্রী গীতা শর্মা (Geeta Sharma) , ছেলে শ্যাম (Shyam Sharma) ও মেয়ে সৃষ্টিকে (Sristi) নিয়ে থাকতেন ৩৮ বছর বয়সী সোনু শর্মা (Sonu Sharma)। মঙ্গলবার রাতে খাওয়া দাওয়ার একই সঙ্গে গোটা পরিবার ঘুমোতে চলে যায়। বুধবার সকালে ঘুম ভাঙার পরে ঘরের মধ্যেই বাবা, মা ও বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় শ্যাম। চি‍ৎকার করে পাশে থাকা পিসিকে মর্মান্তিক ঘটনার কথা জানায়। খবর পেয়ে পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। তিন জনের ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।

আগ্রার সিনিয়র পুলিশ সুপার প্রভাকর চৌধুরী (Agra SSP Prabhakar Chaudhary) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘মৃত সোনু শর্মার ঘর থেকে এক সুইসাইড নোট মিলেছে। ওই সুইসাইড নোট অনুযায়ী, দীর্ঘদিন ধরেই বেকার ছিলেন সোনু শর্মা। আর সেই কারণে আর্থিক টানাটানি চলছিল। বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতেই সোনু স্ত্রী গীতা ও আট বছরের কন্যাসন্তান সহ আত্মঘাতী হয়েছে বলে অনুমান করা হচ্ছে। আত্মীয়স্বজন ও পড়শিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই জিজ্ঞাসাবাদের পরেই আত্মহত্যার কারণ জানা যেতে পারে।’

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ