সামনেই কোরবানি ঈদ, তাই আগেভাগেই সেই দিনের প্রস্তুতি করে রাখুন

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই কোরবানি ঈদ। আগামী ১০ জুলাই অর্থাৎ রবিবার কোরবানি ঈদ। সাধারণত রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদ বেশি ব্যস্ততার মধ্য দিয়ে কাটে সবার। কারণ এদিন প্রত্যেক মুসলিম বাড়িতে বাড়িতে সারাদিন ধরে চলে মাংস বানানো, সেগুলো বণ্টন করা এবং সেগুলো সংরক্ষণ করে রাখার ধুম। পাশে তো পরিস্কার পরিচ্ছন্নতার কাজ আছেই। সব মিলিয়ে বেশ ধকলের কাজ। তার মধ্যে তো আছেই বাড়ির সকলের জন্যে মজাদার রান্না। সেই জন্যই আগেভাগেই বাজার সেরে রাখা প্রয়োজন। কিন্তু ঈদের বাজার আগুন। ঈদের সকালে রান্নাবান্নার প্রস্তুতির জন্যে কী কী আগেভাগেই কিনে রাখতে পারেন, চটজলদি জেনে নিন।

মাংস : কোরবানির ঈদ উদযাপন, মাংস হবে না সেটা কী হতে পারে! তাই ঈদের দিনের জন্যে আগেভাগেই অল্প করে মাংস কিনে রাখুন। তাহলে সকালে ঘুম থেকে উঠেই বাজারে যাওয়ার তাড়া থাকবে না। সকালেই মাংস রান্না করে পরিবারের সদস্যদেরও খাওয়াতে পারবেন, আবার কেউ বাড়িতে এলেও তাঁকে অ্যাপায়ন করতে পারবেন।

সবজি, ফলমূল : কোরবানির ঈদের আগে কিছু সবজিও কিনে রাখতে পারেন বা ফলের স্যালাডও তৈরি করতে পারেন।

চাল : ঈদের দিন পোলাও না খেলে কি চলে? এছাড়া পায়েসও রয়েছে। তাই পোলাওয়ের জন্যে চাল আগেই হিসেব করে কিনে রাখুন।

তেল, মসলা, দুধ : ঈদের দিনে মিষ্টি খাবার, যেমন সেমাই, পায়েস তৈরির জন্য আগেভাগেই দুধ কিনে রাখুন। এছাড়া রান্নার জন্য প্রয়োজনীয় মসলা,তেল, টক দইও সংরক্ষণ করে রাখতে পারেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দুর দরবারে আমজনতা! সকাল থেকেই জনস্রোত শান্তিকুঞ্জে

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

ভোজশালায় মহা আরতির প্রস্তুতি, গোমূত্র দিয়ে নিজেদের শুদ্ধ করে পুজো শুরু করলেন ভক্তরা

চিলি চিকেন, তবে একটু অন্য রকম! বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদটি

সপ্তাহে দু’দিন মাছ–ভাত দিয়েই চলবে ‘‌মা ক্যান্টিন’‌, আর কী মিলবে?‌ জানালেন দিলীপ

‘ঝড়ের আগের শান্ত পরিবেশ’, ট্রাম্পের নতুন পোস্ট ঘিরে জল্পনা! নিশানায় ইরান?

হাতে সময় নেই? অফিসের জন্য দ্রুত তৈরি করুন প্রোটিনে ভরপুর এই ৫ খাবার

পাঁঠার মাংসে এবার বাদামের স্বাদ, একঘেয়ে রেসিপিতে আনুন নতুনত্ব

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

শহরে নো-পার্কিংয়ে গাড়ি রাখলেই পকেট থেকে খসবে মোটা অঙ্কের জরিমানা!

মেট্রো প্রকল্পে গতি, দীর্ঘ অপেক্ষার পর কাজ শুরু কবি সুভাষে, কবে মিলবে পরিষেবা?

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল ৫০টির বেশি আধারকার্ড