যুদ্ধ জাহাজ উদ্বোধন করতে কলকাতায় আসছেন রাজনাথ সিং

যুদ্ধ জাহাজ উদ্বোধন করতে কলকাতায় আসছেন রাজনাথ সিং। সূত্রের খবর আগামী ১৫ জুলাই কলকাতায় আসার কথা রয়েছে প্রতিরক্ষামন্ত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুদ্ধ জাহাজ উদ্বোধন করতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর আগামী ১৫ জুলাই কলকাতায় আসার কথা রয়েছে প্রতিরক্ষামন্ত্রীর। কলকাতায় গার্ডেনরিচে শিপ বিল্ডার্সে একটি যুদ্ধ জাহাজের উদ্বোধন করবেন রাজনাথ সিং।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী যে যুদ্ধ জাহাজটি উদ্বোধন করবেন সেটি, পি-১৭ আলফা গোত্রের ফ্রিগেট যুদ্ধজাহাজ। মোট ৭ টি ফ্রিগেট যুদ্ধজাহাজ তৈরি করা হচ্ছে। তার মধ্যে কলকাতায় গার্ডেন রিচে একটির উদ্বোধন করা হয় গত বছর। সেটির উদ্বোধন করেন প্রয়াত সেনা প্রধান বিপিন রাওয়াত। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স মোট তিনটি ফ্রিগেট যুদ্ধজাহাজ তৈরির বরাত পেয়েছে। তার মধ্যে গত বছর একটি উদ্বোধন হয়। এবং আগামী ১৫ জুলাই আরেকটি যুদ্ধজাহাজের উদ্বোধন হবে প্রতিরক্ষামন্ত্রীর হাত ধরে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স যেমন তিনটি ফ্রিগেট যুদ্ধজাহাজ তৈরির কাজ চলছে জোরকদমে, অন্যদিকে মাঁজাগাঁও ডকে বাকি চারটি ফ্রিগেট যুদ্ধজাহাজ তৈরির কাজ চলছে।

উল্লেখ্য এর আগে ভারতের প্রততিরক্ষামন্ত্রী মাঁজাগাঁও ডকে গিয়ে ভারত-প্রসান্ত মহাসাগরীয় এলাকা গোটা বিশ্বের জন্য কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছিলেন। তিনি ওই এলাকাকে উন্মুক্ত, নিরাপদ এবং সুরক্ষিত রাখার কথা বলেছিলেন। রাজনাথ সিং মাঁজাগাঁও ডকে গিয়ে বলেছিলেন, ‘যদি কোনও দেশ তার জাতীয় স্বার্থ রক্ষা করতে চায়, তখন তার উচিৎ মূল ভূখণ্ডের বাইরে বহুদূরের অঞ্চলেও তার সামরিক শক্তির বিকাশ করা। কোনও দেশের যদি আঞ্চলিক বা বৈশ্বিক শক্তি হওয়ার আকাঙ্খা থাকে, তাহলে একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে হবে।’

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের