১ অগস্ট থেকে নয়া নিয়ম, ওটিটিতে নতুন ছবি দেখতে অপেক্ষা করতে হবে এবার থেকে ২ মাস

ওটিটি এর ক্ষেত্রে নতুন নিয়ম। ১ অগস্ট থেকে মুক্তিপ্রাপ্ত কোনও ছবি বক্স অফিসে ব্যবসা করার আট সপ্তাহ পর মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সিনেমা, সিরিজ মোট কথা বিনোদনের রসদ খুঁজে নিতে মানুষ এখন বেশ সহজ রাস্তার সন্ধান পেয়েছে ওটিটির হাত ধরে। ওটিটির মাধ্যমে খুব সহজে কম খরচে বাড়িতে বসেই দেখে নেওয়া যায় নিজের পছন্দের সিনেমা, সিরিজ ইত্যাদি। প্রেক্ষাগৃহে কোনও ছবি মুক্তি পাওয়ার পরেই তা কয়েকদিনের মধ্যেই ওটিটিতে মুক্তি পাচ্ছে ফলে হলমুখি হচ্ছেন না দর্শক। বরং তাঁর বদলে মুঠোফোন কিংবা ট্যাবলেটেই দেখে নিচ্ছেন মনের আনন্দে সিনেমাটি। এর ফলে বিপুল অঙ্কের টাকার ক্ষতির মুখে পড়ছে ছবিগুলি। তাই এবার থেকে জারি করা হল ওটিটি এর ক্ষেত্রে নতুন নিয়ম। ১ অগস্ট তা ওটিটি প্ল্যাটফর্মগুলির ক্ষেত্রে লাগু হতে চলেছে।

১ অগস্ট থেকে মুক্তিপ্রাপ্ত কোনও ছবি বক্স অফিসে ব্যবসা করার আট সপ্তাহ পর মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। তার আগে তা কোনওভাবেই ওয়েবে মুক্তি পাবে না। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবিগুলির দিকে নজর দিলেই দেখা যাবে যে ‘পৃথ্বীরাজ’, ‘যুগ যুগ জিয়ো এর মত ছবি বক্স অফিসে কয়েকদিনের মাথায় মুখ থুবড়ে পড়েছে। আর তার এক মাসের মধ্যেই তা বিক্রি হয়ে গিয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলির কাছে। বক্স অফিসে সেভাবে ব্যবসা না করতে পারলেও ওটিটিতে এই ছবিগুলি মুক্তি পাওয়ার পরই তা বেশ ভালো ব্যবসা করেছে। তাই এবার এক্ষেত্রে জারি হল কড়া নিয়ম। বলা যায় প্রায়  টানা ২ মাস অপেক্ষার পরই দর্শক তাঁদের পছন্দের সেই ছবি ওটিটিতে দেখতে পাবেন। 

লকডাউনের পর থেকে এই বিষয়টি প্রকট হয়েছে। মানুষ এখন সহজ রাস্তা খুঁজে পেয়েছে ওটিটির হাত ধরে। শুধু তাই  নয় এই ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরেই সারা বিশ্বে ব্যবসা করছে বিভিন্ন ছবি। অন্যদিকে বক্স অফিসে মুখ থুবড়ে পড়া ছবি কিনারা খুঁজে পাচ্ছে এই ওটিটির মাধ্যমেই। কিন্তু সেই সুখের দিন শেষ।  হলে ছবিগুলি চলার সময় একইসঙ্গে ওটিটিতে তা মুক্তি পাওয়ার দিন শেষ। শুধু তাই নয় কোনও ছবি যদি বক্স অফিসে ভালো সাফল্য না দেখাতে পারে তাহলে সেক্ষেত্রেও তা মোটা টাকার অঙ্কে স্বত্ব বিক্রি করে দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্মগুলির কাছে। আর তার ফলে ছবিগুলির বক্সঅফিসে আয়ের গ্রাফ কমে যাচ্ছে। নতুইন নিয়ম জারি করে তাতেও রাশ টানা হল। 

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাশবিক! ১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণ, ছুড়ে ফেলা হল তিনতলা থেকে

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

‘ওয়েকাম টু দ্য জঙ্গল’ মুক্তির পরেই অবসর নেবেন অক্ষয়? জল্পনায় মুখ খুললেন নায়ক

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়