বিরোধী শিবিরকে ধাক্কা দিয়ে দ্রৌপদী মুর্মুকে সমর্থনের ঘোষণা উদ্ধবের

গতকাল সোমবার দলীয় প্রধানের সঙ্গে বৈঠকে ১৬ শিবসেনা সাংসদ দ্রৌপদী মুর্মুকে সমর্থনের পক্ষে সওয়াল করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দুই-তৃতীয়াংশ বিধায়কের দলত্যাগের কারণে মুখ্যমন্ত্রীর  (Chief Minister) কুর্সি হাতছাড়া হয়েছে। নতুন করে দলীয় সাংসদদের হাতছাড়া করতে চাননি শিবসেনা সুপ্রিমো 9Shiv Sena Supremo) উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। তাই দলের সাংসদদের চাপের কাছে নতিস্বীকার করে মঙ্গলবার বিকালে রাষ্ট্রপতি ভোটে (President Poll) এনডিএ প্রার্থী (NDA Candidate) দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) সমর্থনের কথা ঘোষণা করলেন। আর উদ্ধবের ঘোষণার পরেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কী বিজেপির (BJP)  সঙ্গে মন কষাকষি মিটিয়ে নতুন করে বন্ধুত্ব পাতাবেন বালাসাহেব ঠাকরের (Balasaheb Thackeray) পুত্র?

সোমবারই রাষ্ট্রপতি নির্বাচন এবং সংসদের বাদল অধিবেশনে দলীয় রণকৌশল কী হবে, তা চূড়ান্ত করতে দলীয় সাংসদদের নিয়ে নিজের বাসভবন মাতোশ্রীকে বৈঠকে বসেছিলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে শিবসেনার ২২ জন সাংসদ থাকলেও বৈঠকে উপস্থিত ছিলেন ১৯ জন। ওই বৈঠকের পরে শিবসেনার বর্ষীয়ান সাংসদ গজানন কীর্তিকার (Gazanan Kirtikar) সাংবাদিকদের জানান, ‘দলের ১৬ জন সাংসদই রাষ্ট্রপতি ভোটে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের পক্ষে সওয়াল করেছেন। কেননা একজন মহিলা এবং আদিবাসীকে দেশের শীর্ষ সাংবিধানিক পদে বসাকে সমর্থন জানানো উচিত।’

যদিও দ্রৌপদীকে সমর্থন জানানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার দলের সুপ্রিমোর উপরেই ছাড়েন শিবসেনা সাংসদরা। দলের সিংহভাগ সাংসদ রাষ্ট্রপতি ভোটে এনডিএ প্রার্থীকে সমর্থনের পক্ষে সওয়াল করায় বিপাকে পড়ে গিয়েছিলেন উদ্ধব ঠাকরে। শেষ পর্যন্ত দলীয় ভাঙন রুখতে এদিন তেতো গেলার মতোই এনডিএ’র প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করেছেন বালাসাহেব ঠাকরের পুত্র।

শনির বক্রীচক্রে ভাগ্য খুলছে ৩ রাশির জাতকদের! কেরিয়ার ও ব্যবসায় মিলতে পারে সাফল্য!

১ অগস্ট থেকেই বদলাবে ভাগ্য! শুক্রের অবস্থান বদলে বিপদ বাড়বে ৪ রাশির জাতকদের

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ