বাঁকুড়া থেকে ফের গ্রেফতার ভুয়ো চিকিৎসক

পুলিশ সূত্রে খবর, ওই ভুয়ো চিকিৎসক অন্য চিকিৎসকের রেজিষ্ট্রেশন নং ব্যাবহার করে বাঁকুড়া জেলায় চেম্বার খুলে রমরমিয়ে নিজের পশার বসিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বাঁকুড়া জেলায় হদিশ মিলল ভুয়ো চিকিৎসকের। ওই ভুয়ো চিকিৎসক বাঁকুড়া থেকে পালিয়ে গিয়ে রাজগঞ্জে গা ঢাকা দিয়েছিল। অবশেষে দুই জেলা পুলিশের যৌথ অভিযানে সোমবার গ্রেফতার করা হল ওই গুনধর চিকিৎসককে ।

পুলিশ সূত্রে খবর, ওই ভুয়ো চিকিৎসক অন্য চিকিৎসকের রেজিষ্ট্রেশন নং ব্যাবহার করে বাঁকুড়া জেলায় চেম্বার খুলে রমরমিয়ে নিজের পশার বসিয়েছিলেন। অভিযুক্ত ওই চিকিৎসকের নাম সুদীপ্ত সর্দার। পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে এমন পূর্বাভাষ পেয়ে আগেভাগেই গা ঢাকা দেয় ওই চিকিৎসক। এরপর বড়জোড়া থানার তদন্তকারী অফিসার সোর্স মারফৎ জানতে পারে যে ওই চিকিৎসক লুকিয়ে রয়েছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানা এলাকায়। এরপর অভিযুক্তর ছবি পাঠানো হয় জলপাইগুড়ি জেলা পুলিশের কাছে। অভিযুক্তকে চিহ্নিত করার পর সোমবার যৌথ অভিযান চালায় রাজগঞ্জ ও বড়জোড়া থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তুলে ট্রানজিট রিমান্ড নিয়ে তাকে নিয়ে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ।

এই ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘সুদীপ্ত সর্দার নামে এই ব্যাক্তির বিরুদ্ধে বাঁকুড়া জেলার বড়জোড়া থানায় অভিযোগ ছিল। জানা গিয়েছিল ওই ব্যক্তি জলপাইগুড়ি জেলায় লুকিয়ে রয়েছে। এরপরই ওই ব্যক্তির ছবি নিয়ে তদন্ত শুরু হয় এবং অভিযুক্তকে চিহ্নিত করার পর সোমবার দুই জেলার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে তোলে।

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর