এক বছরে ১২ লক্ষ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত

চিকি‍ৎসার জন্য ৩ লক্ষের বেশি বাংলাদেশিকে মেডিকেল ভিসা দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সদ্য সমাপ্ত  ২০২২ সালে ১২ লক্ষ বাংলাদেশিকে চিকি‍ৎসা, পড়াশোনা ও ঘুরতে যাওয়ার জন্য ভিসা দিয়েছে ভারত সরকার। আগের বছর অর্থা‍ৎ ২০২১ সালের তুলনায়  প্রায় পাঁচগুণ বেশি ভিসা মঞ্জুর করা হয়েছে। তার মধ্যে তিন লাখের বেশি মেডিকেল ভিসা রয়েছে। রবিবার ঢাকাস্থ ভারতীয় দূতাবাস সূত্রে এ খবর জানা গিয়েছে।

গত কয়েক বছর ধরেই বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে দরাজহস্ত নয়াদিল্লি। ভিসা পেতে যাতে বন্ধু দেশের নাগরিকদের কোনও সমস্যায় পড়তে না হয় এবং ঢাকায় ছুটতে না হয় তার জন্য গত কয়েক বছরে একাধিক জেলা শহরে ভারতীয় ভিসা আবেদন ক্ষেত্র খোলা হয়েছে। এই মুহুর্তে রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, যশোর, সাতক্ষীরা, ময়মনসিংহ, বরিশাল, রংপুর, ঠাকুরগাঁও, বগুড়া, নোয়াখালী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। ভারতীয় ভিসা আবেদনের জন্য বিশ্বের সর্ববৃহৎ ভিসা কেন্দ্রটি রয়েছে রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে। ঢাকাস্থ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ডেপুটি চিফ অপারেটিং অফিসার কিংশুক মিত্র জানিয়েছেন, ভিসা আবেদন প্রার্থীরা অনলাইনের মাধ্যমে প্রথমে আবেদন জানান। যথাযথ নথিপত্র দেখেই ভিসা দেওয়া হয়। তবুও বেশ কিছু মানুষ দালালদের মাধ্যমে ভিসা করান।

২০১৯ সালে ১৬ লক্ষের বেশি বাংলাদেশিকে ভিসা দিয়েছিল ভারত। করোনার প্রকোপ চলার কারণে ২০২০ সালে পর্যটক ভিসা দেওয়া স্থগিত রাখা হয়েছিল। ২০২১ সালে লকডাউন থাকা সত্বেও বাংলাদেশি রোগীদের জন্য মেডিকেল ভিসা মঞ্জুর করা হয়েছিল। ওই বছর দুই লক্ষ ৩০ হাজার বাংলাদেশিকে ভিসা দেওয়া হয়েছিল। তার মধ্যে মেডিকেল ভিসা ছিল এক লক্ষ ৯৬ হাজার। গত বছর মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় মার্চের শেষের দিকে স্থল বন্দর থেকে যাতায়াতের ক্ষেত্রে কোভিড বিধি-নিষেধ শিথিল করার ফলে ভিসার চাহিদা তুঙ্গে ওঠে।

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

শুধু স্বাদ নয়, শরীরের জন্যও উপকারী! ত্বকের সুরক্ষায় কার্যকরী এই ফল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে