‘ছায়ানট’ ও ‘উদীচি’তে হামলার ঘটনায় গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের ৯ জঙ্গি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর মৃত্যুর পর আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে। এই ঘটনার জেরে ‘ছায়ানট’ ও ‘উদীচি’তে রীতিমত তাণ্ডব চালিয়েছিল একদল জঙ্গি। এই ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের ৯ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে সংবাদমাধ্যমের ওপর হামলার অভিযোগ উঠেছে। একের পর এক সংবাদ মাধ্যমের অফিসে আগুন লাগিয়ে দেওয়ার মত ঘটনা ঘটেছে। ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নয় জনকে গ্রেফতার করা হয়েছে। তান্ডব চালানোর সময়ের ভিডিও ফুটেজ বিচার করে আরো বেশ কয়েকজনকে সনাক্ত করা হয়েছে। তাদেরও খোঁজ চলছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল পর্যন্ত হওয়া অভিযানে গ্রেফতার হওয়া সাতজনের পরিচয় পাওয়া গিয়েছে। ধৃতরা হল- মোহাম্মদ কাশেম ফারুক, মোহাম্মদ সাইদুর রহমান, রাকিব হোসেন, মোহাম্মদ নাঈম, ফায়সাল আহমেদ প্রান্ত, মোঃ সোহেল রানা, মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং গোয়েন্দা পুলিশ আরো দু’জনকেই গ্রেফতার করেছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। সূত্রের খবর, ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যেই ৩১ জনকে সনাক্ত করা সম্ভব হয়েছে। অন্যদিকে চট্টগ্রামে ভারতের সরকারি হাইকমিশনের বাসভবনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আরো তিনজনকে সনাক্ত করা হয়েছে।

ধৃত রাকিব হোসেন শেরপুরের বাসিন্দা। অভিযোগ, দুটি সংবাদমাধ্যমে ভাঙচুর করে অগ্নি সংযোগ করার সঙ্গে সরাসরি যুক্ত ছিল সে। ভিডিও ফুটেজে তাকে দেখা গিয়েছে। ভাঙচুরের ছবি তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করা হয়েছিল বলে অভিযোগ। এখানে উস্কানিমূলক পোস্ট করারও তথ্য পাওয়া গিয়েছে। মোহাম্মদ নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে কুমিল্লা থেকে। তার কাছ থেকে লুট হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদী সে জানিয়েছে, ১ লক্ষ ২৩ হাজার টাকা লুট করেছিল সে। কারবান বাজার রেললাইন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ সোহেল রানা নামে এক অভিযুক্তকে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগের ঢাকার একাধিক থানায় ১৩টি মামলা দায়ের হয়ে রয়েছে। জানা গিয়েছে ভেতরের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করার কাজ চলছে।

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বাই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

স্বরূপ বিশ্বাসকে নিয়ে স্টুডিওপাড়ায় পুলিশ, টেকনিশিয়ানের অফিসে চলছে তল্লাশি

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট