চালু হওয়ার ২ বছরে পদ্মা সেতু থেকে ১,৬৪৮ কোটি টাকা টোল আদায়

এই সেতুতে যানবাহন চলাচল শুরু হয়েছিল পরদিন ২৬ জুন থেকে। জানা গিয়েছে, গত দুই বছরে এ সেতু দিয়ে এক কোটি ২৭ লাখ ১৩ হাজার ২৭৫টি যানবাহন পারাপার হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেখতে দেখতে পদ্মা সেতুর বয়স হয়ে গেল ২ বছর। আর তাতেই দু বছরে প্রায় ১৬৪৮ কোটি টাকার টোল উঠেছে। আজ ২৫ জুন, আজ থেকে ২ বছর আগে অর্থাৎ ২০২২ সালে এই দিনেই বাংলাদেশের মানুষের স্বপ্নের এই সেতু নির্মাণ হয়েছিল। ২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করেন। এবং এই সেতুতে যানবাহন চলাচল শুরু হয়েছিল পরদিন ২৬ জুন থেকে। জানা গিয়েছে, গত দুই বছরে এ সেতু দিয়ে এক কোটি ২৭ লাখ ১৩ হাজার ২৭৫টি যানবাহন পারাপার হয়েছে। তবে তাঁদের মধ্যে সবথেকে বেশি চলেছে বাস। এছাড়াও মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, ট্র্যাক, লরি-সহ কয়েক কোটি যানবাহন চলেছে এই দু বছরে পদ্মা সেতুর উপর দিয়ে। যাতে কিনা টোল আদায় হয়েছে সর্বমোট ১ হাজার ৬৪৮ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ৩০০ টাকা।

সেতুর সাইট অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ৩১ সিটের ছোট বাস চলেছে ৩১ লাখ ৩১ হাজার ৫৩২টি, যা থেকে টোল আদায় হয়েছে ৩৫,৪৬,৭,৬০০ টাকা। ৩১ লাখ ৩১ হাজার ৫৩২টির মতো মাঝারি বাস চলেছে, যা থেকে টোল ৬২৬ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা টোল আদায় হয়েছে। বড় বাস চলেছে ১৪ হাজার ৭৮৪টি, যা থেকে টোল আদায় হয়েছে ৩৫ কোটি ৪৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। এছাড়াও প্রায় ১৬ লাখের মতো মোটর সাইকেল চলেছে, যার থেকে টোল আদায় হয়েছে, ১৫ কোটি ৫৩ লক্ষ ৭০ হাজার ৪০০ টাকা। ৪ লাখের মতো প্রাইভেট কার/জিপ চলেছে। যার থেকে টোল আদায় হয়েছে ২২৫ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার টাকা। এছাড়াও ১২ লাখ পিকআপ ভ্যান থেকে টোল এসেছে ১২৪ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা। ১৪ লাখ মাইক্রোবাসের থেকে টোল এসেছে ১৭০ কোটি ৯১ লাখ ৬৭ হাজার ২০০ টাকা। ১০ লাখ ১১ হাজার ৯০৯ ছোট ট্রাক থেকে টোল এসেছে ১৬১ কোটি ৩২ লাখ ৬৪ হাজার টাকা। এছাড়াও ৪ লাখের মতো চলা ট্রাক থেকে ৮৮ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকা, ১৪ হাজার ৪৪৮টি ট্রেলর থেকে ৯ কোটি ৯৪ লাখ ৯২ হাজার টাকা টোল আদায় হয়েছে।

উল্লেখ্য, পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে বাংলাদেশের মুন্সীগঞ্জ লৌহজংয়ের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। ২০২২ সালের ২৫ জুন সেতুটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবার আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন। এর পরদিন থেকেই এই সেতু চালু হয়। পদ্মা সেতুটি বাংলাদেশ সম্পূর্ণ নিজের অর্থে তৈরি করেছে। পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। দুই স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। সেতুটি ৪১টি স্প্যান নিয়ে গঠিত, এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু, স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে গঙ্গা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং ১২৮ মিটার (৪২০ ফুট) গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু।

শনির উল্টো চাল! ১১ ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

মঙ্গল গোচর ২০২৬: কারা লাভবান হবেন, সর্বনাশ ঘটবে কাদের?

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে