মোল্লা ইউনূসের মুখে চুনকালি, ভারতকে বন্ধু মনে করে ৫৩.৬ শতাংশ বাংলাদেশি

মোল্লা ইউনূসের মুখে চুনকালি, ভারতকে বন্ধু মনে করে ৫৩.৬ শতাংশ বাংলাদেশি,  আর অপছন্দ করেন ৪১.৩ শতাংশ বাংলাদেশি। শনিবার ভয়েস অব আমেরিকা বাংলার এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মোল্লা ইউনূসের মুখে চুনকালি। ৫৩.৬ শতাংশ বাংলাদেশি ভারতকে পছন্দ করেন। আর অপছন্দের সংখ্যা মাত্র ৪১.৩ শতাংশ। শনিবার (৭ ডিসেম্বর) ভয়েস অফ আমেরিকার একটি সমীক্ষার রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। যেখানে দেখা গিয়েছে, বাংলাদেশে ভারত ও পাকিস্তান উভয়ের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। সমীক্ষায় ১,০০০ জন উত্তরদাতাকে কয়েকটি নির্দিষ্ট দেশকে ১ থেকে ৫ স্কেলে ‘ভোট’ দিতে বলা হয়েছিল এবং নিজস্ব মতামত জানাতে বলা হয়েছিল। আর সেখানেই উত্তরদাতাদের ৫৯ শতাংশ পাকিস্তানকে ‘পছন্দ’ করেছেন। আর ভারতকে ‘পছন্দ’ করেছেন ৫৩.৬ শতাংশ বাংলাদেশি। আর ২৮.৫ শতাংশ পাকিস্তানকে ‘অপছন্দ’ করেছেন এবং ৪১.৩ শতাংশ ভারতকে ‘অপছন্দ’ করেছেন। এছাড়াও সমীক্ষায় মায়ানমার, মার্কিন যুক্তরাষ্ট্রও ছিল। আর পছন্দের ভোট বেশিরভাগই যুক্তরাষ্ট্রের পক্ষে পড়েছে। বর্তমানে বাংলাদেশ অগ্নিগর্ভ। গত জুলাই-অগস্ট মাসে ছাত্র আন্দোলনের ভয়াবহতা দেখে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছেড়ে পালায় শেখ হাসিনা। এর তিনদিন পরেই মোল্লা ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে। শুরু হয় হিন্দুদের উপর ব্যপক অত্যাচার। মোল্লা ইউনূস সরকার ক্ষমতায় আসার পরেই বাংলাদেশে ভারত-বিরোধী মনোভাব শুরু হয়।

গত ২৫ নভেম্বর ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেফতারের পর এই আন্দোলন আরও চরমে ওঠে। সে দেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। এমন পরিস্থিতি মোল্লা ইউনূস সরকারের মুখে চুনকালি দিয়ে সমীক্ষায় প্রমাণিত হল বাংলাদেশের ৫৩.৬ শতাংশ মানুষ ভারতকে পছন্দ করেন। ১৩ থেকে ২৭ অক্টোবরের মধ্যে ভয়েস অফ আমেরিকা দেশব্যাপী এই সমীক্ষাটি চালিয়েছিল। কম্পিউটার এসিস্টেড টেলিফোন ইন্টারভিউইং-এর মাধ্যমে দেশের আটটি বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে সমীক্ষা চালায়। সেখানে সমান সংখ্যার নারী এবং পুরুষ ছিলেন, যাদের মধ্যে ৯২.৭ শতাংশ ছিলেন মুসলিম। আর উত্তরদাতাদের মধ্যে বেশিরভাগে র বয়স ছিল ৩৪ বছর বয়সের নিচে। মুসলিম উত্তরদাতাদের মধ্যে ৪৪.২ শতাংশ ভারতকে ‘অপছন্দ’ করেছেন। অন্যদিকে উত্তরদাতাদের মধ্যে যারা ১৮-৩৪ বছরের বয়সীদের মধ্যে ৪৭.৮ শতাংশ ভারতকে ‘পছন্দ’ করেছেন।

প্রসঙ্গত, ক্ষমতায় আসার পরেই ভারত সম্পর্কে ইউনূস সরকার বলেছিলেন, দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক এখন নিম্নমুখী। বাংলাদেশ যদি ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ককে মূল্য দেয়, তাহলে নয়াদিল্লিকেও আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে মূল্য দিতে হবে। সবাই ইসলামপন্থী, ভারতকে এই আখ্যান থেকে বেরিয়ে আসতে হবে। অন্য যেকোনও দেশের মতো বাংলাদেশও ভারতের আরেকটি প্রতিবেশী দেশ। এছাড়া তিনি এও বলেছেন, ‘শেখ হাসিনাকে ভারতে ঠাঁই দিতে ভারত অবন্ধুত্বপূর্ণ কাজ করছে। ভারত থেকেই শেখ হাসিনা বিভিন্ন সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছেন। এটা কেউ পছন্দ করছেন না’। এদিকে বাংলাদেশে এমন অশান্তির রেশ ভারতেও পড়েছে। হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমেছেন পশ্চিমবঙ্গ, আগ্রার বিভিন্ন জায়গায় মানুষেরা। এরকম পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের পাশাপাশি ৬৮.৪ শতাংশ বাংলাদেশি মার্কিন যুক্তরাষ্ট্রকেও  পছন্দ করেছেন বলে সমীক্ষায় উঠে এসেছে। ভারত নিয়ে ইউনূস সরকারের এই বিরোধী মনোভাবের মধ্যেই ৫৩.৬ শতাংশ বাংলাদেশি ভারতকে পছন্দ করেন, এমনটা ইউনূস সরকারের মুখে চুনকালি লাগানোর সমতুল্য। হিন্দু নিধনের শিরোমণি হয়ে উঠেছেন এখন ইউনূস সরকার।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী