বঙ্গবন্ধুর গড়ে চার মুক্তিসেনার খুনিই এখন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: বাংলাদেশ আছে বাংলাদেশেই। স্বাধীনতার পরে চার মুক্তিযোদ্ধাকে খুনের প্রধান আসামিই মুক্তিযোদ্ধাদের সংগঠনের আহ্বায়কের পদে বসলেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবের খাসতালুক হিসাবে পরিচিত গোপালগঞ্জের কোটালীপাড়ায়। ওই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছেন মুক্তিযোদ্ধারা। অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদের নয়া কমিটি ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালের ১০ মার্চ কোটালীপাড়া থেকে নৌকায় গোপালগঞ্জ শহরে ফেরার পথে টুপরিয়া নামক স্থানে নির্মমভাবে হত্যা করা হয় বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান লেবু, কমলেশ বেদজ্ঞ, বিষ্ণুপদ কর্মকার ও রামপ্রসাদ চক্রবর্তী মানিককে।  ভয়ঙ্কর ঘটনার পরের দিন কোটালীপাড়া থানায় খুনের মামলা দায়ের করেন খুন হওয়া কমলেশ বেদজ্ঞের রাজনৈতিক সহযোদ্ধা লুৎফর রহমান গঞ্জর। ওই হত্যা মামলার তিন নম্বর আসামি ছিলেন আবুল কালাম দাড়িয়া।

খুনের ৫৩ বছর পার হয়ে গেলেও বিচার সম্পন্ন হয়নি। বর্তমানে বাদী হয়ে বিচার প্রার্থী হিসেবে মামলাটি লড়ে যাচ্ছেন কমলেশ বেদজ্ঞের মেয়ে সুতপা বেদজ্ঞ সন্ধ্যা।তারেক রহমান প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পরেই কোটালীফাড়ার মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠিত হয়। কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন আবুল কালাম দাড়িয়া।

ওই ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছেন নিহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তানরা। মিহত কমলেশ বেদজ্ঞের মেয়ে সুতপা বেদজ্ঞ ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই ভেবে লজ্জাবোধ করছি যে, একজন খুনিকে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে। আমি দ্রুত এ কমিটি ভেঙে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’ বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ ৫৩ বছরেও এই নির্মম হত্যাকাণ্ডের বিচার হয়নি।  মামলাটির ২৩ জন আসামির মধ্যে ২০ আসামি মারা গিয়েছেন। বাকি তিনজন আসামি জীবত রয়েছেন। হয়তো বা এই মামলার রায় হতে হতে তারাও মারা যাবেন। তার পরেও আমি আমার পিতার হত্যা মামলার রায় দেখে যেতে চাই।’

এলাকারই বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখও ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন, ‘আমাদেরকে না জানিয়ে রাতের আধারে একজন বিতর্কিত ব্যক্তিকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। আমরা দ্রুত কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠনের দাবি করছি।’

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’