শুটিং থেকে দূরে থাকলেও ভোটে লড়ছেন পরীমণি

আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সন্তান সম্ভবার কারণে লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশান থেকে দেড় বছর দূরে থাকার সিদ্ধান্ত নিলেও শিল্পী সমিতির নির্বাচন থেকে দূরে সরে থাকতে পারলেন না পরীমণি। আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন- নিপুন প্যানেলের প্রার্থী হিসেবে কার্যকরী সদস্য পদে লড়ছেন ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা। বুধবার এ খবর জানিয়েছেন পরীমণির ঘনিষ্ঠ অভিনেতা সাইমন সাদিক। যদিও স্বয়ং পরীমণি এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ওই নির্বাচনকে গিরে ইতিমধ্যেই চলচ্চিত্র  আঙিনায় উত্তেজনা তুঙ্গে উঠেছে। সমিতির বর্তমান নেতৃত্বে থাকা মিশা সওদাগর-জায়েদ খানের প্যানেলের বিরুদ্ধে প্রবীণ অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুনের নেতৃত্বাধীন প্যানেল লড়াইয়ের ময়দানে নেমছে। এবারের ভোটে জোরদার টক্কর হবে বলেই মনে করছেন সমিতির সদস্যরা।

বিতর্কের কারণে সংবাদের শিরোনামে থাকলেও চলচ্চিত্র শিল্পীদের কাছে অত্যন্ত জনপ্রিয় পরীমণি। সহ শিল্পীদের নানা সমস্যায় তিনি পাশে থাকেন। লকডাউন পর্বে আর্থিক দুর্দশার মুখে পড়া বহু শিল্পীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, অনেকেরই চিকি‍ৎসা সহ অন্যান্য ক্ষেত্রেও একাধিকবার এগিয়ে এসেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা।

এতদিন শিল্পী সমিতির নির্বাচন থেকে দূরে থাকলেও আচমকাই কেন পরীমণি লড়াইয়ের ময়দানে নামলেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কানাঘুষোয় শোনা যাচ্ছে, ঢাকা ক্লাবে তাঁকে জোর করে ধর্ষণের চেষ্টার অভিযোগ যখন তুলেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা, তখন তিনি পাশে পাননি শিল্পী সমিতির কোনও নেতাকে। এমনকী শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান পরীমণির চরিত্র নিয়েই বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই অপমানের বদলা নিতেই ভোটে লড়ছেন পরীমণি।

‘জেন আলফা’র হাত ধরেই অলিম্পিক জয়, ২০৩৬-এ নতুন প্রজন্মকে তৈরি করার বার্তা প্রধানমন্ত্রীর

স্ত্রী-সন্তান নেই, স্বাধীনতা দিবসের মঞ্চে বিজয়ের বাবা-মায়ের পাশে নজর কাড়লেন তৃষা

স্বাধীনতা দিবসে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন রুই মাছের ডিমের ভাপা

স্বাধীনতা দিবসে ঘরেই বানান তেরঙা পোলাও, রইল সম্পূর্ণ রেসিপি

ব্রাউনি খেলেই টাক মাথা ভরে যাবে চুলে, সহজেই বানিয়ে ফেলুন এই বিশেষ পদ

আমেরিকার মিশিগানে বন্দুকবাজের তাণ্ডবে হত ৫, পুলিশের গুলিতে খতম সন্দেহভাজন

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র