১৮ বছরের দাম্পত্যে ইতি, ট্রুডো-সোফির বিচ্ছেদের খবরে বিরক্ত মাহি

‘বুঝলাম না, ট্রুডো-সোফির কোনো সমস্যা নেই। আমরা কেন মারা যাচ্ছি?’ এ পোস্টে মন্তব্যকারীরাও মাহির সঙ্গে সহমত প্রকাশ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ইন্ডাস্ট্রিতে তারকাদের সম্পর্কের চড়াই-উতরাই তো লেগেই রয়েছে, আর তাঁদের বিচ্ছেদের প্রসঙ্গ উঠতেই তা ঝড়ের বেগে ভাইরাল হতেই থাকে। শুধু বিনোদন ইন্ডাস্ট্রি বললে ভুল হবে, বিশ্বের যেকোনো প্রভাবশালী ব্যক্তিত্বের জীবনের আপডেট নিয়ে মেতে রয়েছে বিশ্ব। আর তা বেশী সহজসাধ্য করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। সম্প্রতি বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার দিনের মাঝামাঝি সময়েই তিনি নিজের ইনস্টাগ্রামে স্ত্রী সোফির সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ করেন। আর কানাডার প্রধানমন্ত্রীর এহেন ঘোষনাতে রীতিমতো ঘুম ছুটেছে বাংলাদেশের মানুষের। সামাজিকমাধ্যমেও এই বিষয়টি নিয়ে বেশ হইচই শুরু হয়েছে। আর তাতেই বেশ চকেছেন বাংলাদেশের স্বনামধন্য নায়িকা মাহিয়া মাহি। যাঁকে নিয়ে কিছুদিন আগেই একটি বিতর্কের সূত্রপাত হয়েছিল।

তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট ঘিরে সবাই ভেবে নিয়েছিলেন প্রথম সন্তানের চার মাসের মধ্যে ফের মা হতে চলেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। যদিও এই জল্পনা নিমেষেই ধূলিস্যাৎ করে দেন অভিনেত্রী ও তাঁর স্বামী। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় প্রায়শই সক্রিয় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তিনি সোচ্চার হন। সন্তান হওয়ার মিথ্যে মামলায় ফেঁসে গিয়েছিলেন মাহি, তাঁকে গ্রেপ্তারও করা হয়। যদিও একদিনের মধ্যেই তিনি ছাড়া পেয়ে গিয়েছিলেন।

তবে এবার কানাডার মুখ্যমন্ত্রীর বিচ্ছেদ নিয়ে যে হৈচৈ পড়েছিল সোশ্যাল মিডিয়ায়, তাতে একপ্রকার বিরক্তি প্রকাশ করে নিজের ফেসবুকে মাহি লিখেছেন, ‘বুঝলাম না, ট্রুডো-সোফির কোনো সমস্যা নেই। আমরা কেন মারা যাচ্ছি?’ এ পোস্টে মন্তব্যকারীরাও মাহির সঙ্গে সহমত প্রকাশ করেছেন। ট্রুডো ও সোফি ২০০৫ সালে বিয়ে করেছেন। তাঁদের তিন সন্তানও রয়েছে। বড় সন্তানের বয়স ১৫ বছর। তবে ৫১ বছর বয়সি ট্রুডো ও ৪৮ বছর বয়সি সোফি আচমকাই জীবনের মাঝামাঝি বয়সে এসে এমনটা সিদ্ধান্ত নিতে গেলেন, তা এখনও নিশ্চিত নয়। তবে অনুমান, ট্রুডোর সঙ্গে রাজনীতিবিদ মেলানিয়া জোলির সম্পর্ক রয়েছে। যদিও এর সত্যতা বিচার হয়নি। তবে অনেকেই বলছেন, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে পারিবারিক সময় না দেওয়ায় কারণেই সম্পর্কে চির ধরেছে কানাডা প্রধানমন্ত্রীর।

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক