চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৮ বছরের তাইফার শেষ ঠিকানা লাশকাটা ঘর

আন্তর্জাতিক ডেস্ক:  ছোটো থেকেই মেয়েটা হাসিখুশি। এক আগুনে সেই হাসিখুশি মেয়েটার জীবন জ্বলে ছাই হয়ে গেল। বাকিদের সঙ্গে তার শেষ ঠিকানা হল লাশকাটা ঘর।

মেয়েটার বয়স মাত্র ৮ বছর। নাম তাইফা। বরগুনা সদর উপজেলার ৩ নং ফুলঝুরি ইউনিয়নের রোডপাড়া গ্রামের বাসিন্দা। স্বজনরা জানিয়েছেন, তাইফার দাদু ক্যান্সারে ভুগছিলেন। তাকে ডাক্তার দেখাতে বাবার সঙ্গে তাইফাও গিয়েছিল। চিকিৎসকদের পরামর্শ নিয়ে বৃহস্পতিবার বিকেলে সদরঘাট থেকে বরগুনাগামী লঞ্চে ওঠে। কে জানত সেই লঞ্চে উঠলে এভাবে মৃত্যুর মুখে পড়তে হবে।

ক্যানসারে আক্রান্ত তাইফার দাদু প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। তাইফা ও তাঁর বাবা ডেকে আটকে পড়েন। আগুন আর ধোঁয়ায় দমবন্ধ হয়ে আসছিল তাইফার। বুঝতে পারছিল মৃত্যু নিশ্চিত। তাও লড়াই চালিয়ে যাচ্ছিল। কিন্তু শেষরক্ষা হল না। ধুঁকতে ধুঁকতে আট বছরের মেয়েটা মৃত্যুর মুখে ঢোলে পড়েন।

মৃত্যুর খবরে রোডপাড়া গ্রাম শোকে ডুবে রয়েছে। সকলের চোখে ভাসছে তাইফার হাসিমুখের ছবি। রওনা হওয়ার আগে এলাকাবাসিকে বলে এসেছিল, দাদুকে দেখিয়ে ফিরে আসব। তোমরা কিছু ভেব না। তাইফার ছোটো বোনও রয়েছে। দিদি কোথায়, দিদি কোথায় বলে হাউহাউ করে কাঁদছে। ওর দিদির ঠিকানা যে এখন লাশকাটা ঘর।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে হতাহতদের অধিকাংশ বরগুনার বাসিন্দা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে নিহত পরিবার-পিছু এককালীন ২৫ হাজার টাকা ও আহত পরিবার পিছু এককালীন ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ