চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগের তদন্ত শুরু দুর্নীতি দমন কমিশনের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তদারকি সরকারের প্রধান উপদেষ্টার পদে থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ আগেই উঠেছিল। এবার মোল্লা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ জানিয়ে দুর্নীতি কমিশনে কয়েকশো অভিযোগ জমা পড়েছে। আর ওই অভিযোগ করেছেন ইউনূসের মালিকানাধীন ‘গ্রামীণ ব্যাঙ্ক’ ও ‘গ্রামীন টেলিকম’-এর কর্মরত কর্মচারিরা। ইতিমধ্যেই দুর্নীতি দমন কমিশনের তরফে জমা পড়া অভিযোগ ঝাড়াই-বাছাই করার কাজ শুরু হয়েছে। সরকারের শীর্ষ মহলের সবুজসঙ্কেত পাওয়া গেলে শিগগিরই এ বিষয়ে মামলা দায়ের করা হবে বলে বৃহস্পতিবার দুর্নিতি দমন কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন। ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

শেখ হাসিনা জমানার অবসানের পরেই তদারকি সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন ‘সুদখোর মহাজন’ হিসাবে পরিচিত মুহাম্মদ ইউনূস। দায়িত্ব পাওয়ার পরেই পোষ্য উপদেষ্টাদের (সৈয়দা রিজওয়ানা-নূরজাহান বেগম-আসিফ নজরুল-মোস্তফা সারোয়ার ফারুকী ও শারমিন মোর্শেদ) নিয়ে সীমাহীন দুর্নীতি শুরু করেন। নিয়োগ ও টেন্ডার বাণিজ্যের নামে হাজার-হাজার কোটি টাকা তোলা আদায় করেছেন বলে অভিযোগ। শুধু তাই, নিজের মালিকানাধীন গ্রামীণের কয়েক হাজার কর মকুবের পাশাপাশি বিশ্ববিদ্যালয় গড়ার লাইসেন্সও বাগিয়ে নেন। দুদকের কাছে জমা পড়া আভিযোগে গ্রামীণ টেলিকমের কর্মীরা অভিযোগ করেছেন, ‘গত ১৮ মাসে প্রধান উপদেষ্টা পদে থাকার সুবিধা নিয়ে সংস্থা থেকে কমপক্ষে ৩৩ হাজার কোটি টাকা সরিয়েছেন ইউনূস ও তার প্রেমিকা লামিয়া মোর্শেদ। ওই বিপুল পরিমাণ টাকা ইউনূস সেন্টারের ট্রাস্টি তথা বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) চেয়ারম্যান আসিক চৌধুরী এবং ডাক ও টেলি যোগাযোগ উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব্যের মাধ্যমে নেদারল্যান্ডস ও সুই‍ৎজারল্যান্ডে পাচার করেছেন। সেই সঙ্গে লভ্যাংশ কম দেখিয়ে বিপুল টাকার আয়কর ফাঁকি দিয়েছেন।’

দুর্নীতি দমন কমিশনে দায়ের করা অভিযোগে গ্রামীণ ব্যাঙ্কের বেশ কয়েকজন আধিকারিক তথ্য-প্রমাণ পাঠিয়ে অভিযোগ করেছেন, ‘ইউনূস নিজের নামে একটি ট্রাস্ট করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ করছেন।  আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ড. ইউনূস তাঁর নিজের নামে একটি ট্রাস্ট গঠন করেছেন।’ দুর্নীতি দমন কমিশনের এক পরিচালকের কথায়, ‘ইউনূসের নামে যে হারে অভিযোগ জমা পড়ছে তাতে মনে হচ্ছে রেকর্ড হবে।’

Published by:

Share Link:

More Releted News:

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ