ইউনূস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ সেনার, ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙা রুখে দিল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শেখ হাসিনার বিরুদ্ধে রায়দান নিয়ে উত্তাপ বেড়েই চলেছে বাংলাদেশে। সোমবার বিক্ষুব্ধ জনতা বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়ির ভগ্নাংশ গুঁড়িয়ে দিতে বুলডোজার নিয়ে রওনা দিয়েছেন। এর নেপথ্যে ছিল ইউনূস সরকার। তবে সেই অভিযান রুখে দিয়েছে সেনাবাহিনী। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সঙ্গে উপস্থিত জনতাকে পাল্টা ধাওয়া করে সেনাবাহিনী। বুলডোজারের এগিয়ে আসার ঘটনা রুখে সেনাবাহিনী জানিয়েছে দেশের প্রচলিত আইন অনুযায়ী এই ধরনের কাজ করার কোনও নিয়ম নেই।

জানা গিয়েছে, সোমবার দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে দিকে ট্রাকে করে বুলডোজার দুটি নিয়ে যাওয়া হয় । সেই সময়ে কিছু তরুণকে দেখা যায় বুলডোজারের ওপর বসে স্লোগান দিতে। তার পরেই পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় সেনাবাহিনী। তারপরেই স্লোগান দিতে থাকা তরুণদের বুলডোজার থেকে নামিয়ে দেয় সেনাবাহিনী।

একাধিক ছবি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, এক্সকাভেটর নিয়ে এগোতে চাইলে ছাত্র-জনতাকে রোখার জন্য প্রথমে সেনাবাহিনী ও পুলিশ আটকানোর চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে পরে করা হয় লাঠিচার্জ। পাল্টা দিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে ক্ষুব্ধ ছাত্র-জনতা । এই সময়ে বিক্ষুদ্ধরা ‘মুজিব বাদের আস্তানা এই বাংলায় হবে না’, ‘৩২ নম্বর বাড়িটি ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এই সমস্ত স্লোগান দিতে থাকে। ‘যত বাধাই আসুক, খুনি শেখ হাসিনার রায় ঘোষণার পরপরই আমরা ৩২ নম্বর বাড়িটি গুঁড়িয়ে দিতে চাই। এখান থেকেই আমাদের ভাই-বোন, মা-বাবাকে গুলির নির্দেশ দেওয়া হয়েছিল। সেই বাড়ির কোনো স্মৃতি আর রাখতে চাই না।’ এই স্লোগানও শোনা যায়।

এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্র-জনতা। তখন থেকেই হাসিনা রয়েছেন ভারতে।

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে 

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড