আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আওয়ামী লীগ ভোটে লড়তে পারবে, ডিগবাজি খেয়ে জানালেন মোল্লা ইউনূস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকেই দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধের জোরালো আওয়াজ তুলেছিলেন মোল্লা মুহাম্মদ ইউনূস। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরে বঙ্গবন্ধুর দল নিয়ে সুর অনেকটাই নরম করেছেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের চর। আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোটে লড়া নিয়ে উল্টোসুর গেয়েছেন মোল্লা ইউনূস। সোমবার (১৮ নভেম্বর)  ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’কে দেওয়া এক সাক্ষা‍ৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন, ‘আগামী ভোটে আওয়ামী লীগকে লড়তে বাধা দেওয়া হবে না।’ এ বিষয়ে মোল্লা ইউনূসের ব্যাখ্যা হল, ‘বিএনপি নেতারা ইতিমধ্যে বলেছেন,  সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আওয়ামী লীগকে ভোটে লড়তে না দিলে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে এমন আশঙ্কায় ডিগবাজি খেয়েছেন ইউনূস।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরেই কার্যত বাংলাদেশের রাজনীতি থেকে কর্পূরের মতো উবে গিয়েছে পূর্বতন শাসকদল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করার ধুয়ো তুলেছিল জঙ্গি সংগঠন হিযবুত তাহরী ও আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহফুজ আলম-সারজিস আলম-হাসনাত আবদুলাহরা। যদিও বিএনপি-সহ দেশের শীর্ষ দলগুলি সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করেছে। বিএনপির শীর্ষ নেতারা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে কিনা, তা ঠিক করবে সাধারণ মানুষ। কোনও বিদেশি শক্তির দালালরা নয়। বিএনপি’র তীব্র আপত্তির মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধের সাহস আর দেখাননি মোল্লা ইউনূস গ্যাং।

উল্টে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতায় চাপে পড়ে গিয়েছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করানো হল, তা যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতি পাবে না তা ভালই অনুধাবন করতে পেরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা ইউনূস। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’কে দেওয়া সাক্ষা‍ৎকারে আওয়ামী লীগের ভোটে লড়া নিয়ে মুখ খুলে তিনি বলেছেন, ‘বিএনপি নেতারা ইতিমধ্যে বলেছেন,  সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না।’ আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তাঁর কোনও আপত্তি আছে কিনা জানতে চাওয়া হলে খানিকটা কৌশলী ঢংয়ে ইউনূস বলেন, ‘কোনও একটি দল বা আর একটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনও রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি।’

Published by:

Share Link:

More Releted News:

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ