ভোটে লড়তে দেওয়া হবে না পাকিস্তান বিরোধী আওয়ামী লীগকে, জানিয়ে দিলেন মোল্লা ইউনূস

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটে লড়তে দেওয়া হবে না পাকিস্তান বিরোধী আওয়ামী লীগকে, জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস। জানা গিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত রয়েছে। সেই জন্যই বাংলাদেশ আওয়ামী লীগ তেরোতম  জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না।

বৃহস্পতিবার ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাটম্যানের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি মারফত এই তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন যেহেতু কার্যক্রম স্থগিত করা হয়েছে সেজন্য নির্বাচন কমিশনার আওয়ামী লীগকে রেজিস্টার্ড রাজনৈতিক দলের তালিকা থেকে বাদ দিয়েছে।

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক। ভোটারের উপস্থিতিও হবে ব্যাপক।জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন জুলাই সনদ বাংলাদেশের জন্য এক নতুন সূচনা নিয়ে এসেছে । গত বছরের জুলাই-অগস্টের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া অসংখ্য মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে এই সনদ।

বৃহস্পতিবার যমুনায় অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন ছাড়াও বাণিজ্য সম্প্রসারণ, অভিবাসন নিয়ন্ত্রণ, রোহিঙ্গা সংকট, বিমান ও সামুদ্রিক খাতে ব্রিটেনের সঙ্গে সহযোগিতা জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক সংলাপের গুরুত্ব তুলে ধরেন। তিনি অবৈধ অভিবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিরাপদ এবং বৈধ অভিবাসন প্রক্রিয়ায় যোগ দেওয়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন সরকার বৈধ চ্যানেলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। রোহিঙ্গা সংকটের প্রসঙ্গেও তিনি জানান শিবিরের যুবকেরা আশাহীন হয়ে বড় হচ্ছে। তাদের জন্য শিক্ষা নিশ্চিত করা খুব জরুরী। ঢাকা লন্ডন বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো নিয়েও এই দিন আলোচনা হয় । ইউনূস জানান উপকূলীয় এবং সামুদ্রিক গবেষণার জন্য বাংলাদেশ একটি ব্রিটিশ গবেষণামূলক জাহাজ কিনেছে। ব্রিটিশ মন্ত্রী বলেছেন এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান খুব তাড়াতাড়ি বাংলাদেশ সফর করবেন।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের