এই মুহূর্তে

কয়েক হাজার কোটি হাতিয়ে পদত্যাগ জামায়েতের ঘনিষ্ঠ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এ যেন সর্ষের মধ্যেই ভূত। যার কাঁধে দায়িত্ব ছিল দুর্নীতি দমন করা, তিনিই অন্তর্বর্তী সরকারের ছত্রচ্ছায়ায় থেকে কুর্সিতে বসে দুর্নীতিতে মত্ত হয়ে উঠেছিলেন। সরকারি অফিসার থেকে শিল্পপতি, রাজনীতিবিদ থেকে ছাপোষা সাধারণ মানুষকে দুর্নীতির মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন। ওই দুর্নীতির কীর্তি ফাঁস হতেই তড়িঘড়ি ইস্তফা দিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। শুধু তাই নয়, তার সঙ্গে ইস্তফা দিয়েছেন তাঁর অপকর্মের দুই সঙ্গী মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) হাফিজ আহসান ফরিদ। মঙ্গলবার (৩ মার্চ) সাংবাদিক সম্মেলন ডেকে ওই ইস্তফার কথা জানিয়েছেন। দাবি করেছেন, ‘নতুন সরকারের প্রত্যাশা পূরণে সহযোগিতা করতেই তারা পদত্যাগ করেছেন।’

২০০৪ সালে দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়। বিভিন্ন সময়ে সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সুলতান হোসেন খান, হাসান মশহুদ চৌধুরী, গোলাম রহমান, মোহাম্মদ বদিউজ্জামান এবং ইকবাল মাহমুদ। এর মধ্যে সুলতান হোসেন খান ও হাসান মশহুদ চৌধুরী মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন। শেখ হাসিনা জমানার অবসানের পরে পাকিস্তানি এজেন্ট হিসাবে পরিচিত প্রাক্তন আমলা মোমেন ২০২৪ সালের ১০ ডিসেম্বর পাঁচ বছরের জন্য দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। একই সময়ে কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ১১ ডিসেম্বর এবং হাফিজ আহসান ফরিদ ১৫ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন।

গত ১৪ মাস ধরে অন্তর্বর্তী সরকারের জমানায় দুর্নীতির অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার নামে হাজার-হাজার কোটি টাকা তোলাবাজি আদায়ের অভিযোগ ওঠে মোমেনের বিরুদ্ধে। জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ প্রাক্তন আমলার বিরুদ্ধে অভিযোগ ওঠে, শেখ হাসিনা-সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ভাবমূর্তি কালিমালিপ্ত করার গোপন এজেন্ডা বাস্তবায়ন করেছেন তিনি। মুহাম্মদ ইউনূস ও তদারকি সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে কোটি কোটি টাকা বিদেশে পাচারের তথ্য-প্রমাণ জমা দিলেও কোনও তদন্ত করেনি দুর্নীতি দমন কমিশন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আওয়ামী লীগ নেতা-কর্মী নিধনে ‘অপারেশন ক্লিন হার্ট’ শুরুর নির্দেশ তারেকের

ড্যামেজ কন্ট্রোল! বাংলাদেশের মন্দিরের পুরোহিতদের মাসে ৫ হাজার করে সরকারি ভাতা

রাজাকারদের মুক্তিযোদ্ধার তকমা দেওয়ার উদ্যোগ পাকপ্রেমী তারেক রহমানের

তারেকের ইন্ধনে বাংলাদেশে আরও ৩৫ প্রশিক্ষণ শিবির খুলল পাক জঙ্গি সংগঠন লস্কর

তারেক জমানায় হিন্দু নির্যাতন চরমে, তিন সপ্তাহে খুন ১১ জন, গণধর্ষিতা ৫ জন

সাবধান! ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ