২৫৬ কোটির শেয়ার কেলেঙ্কারি মামলার তদন্তে ফের সাকিবকে তলব দুর্নীতি দমন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার মূল্য প্রতি পদে চোকাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। এবার শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি আত্মসাতের মামলায় তদন্তের জন্য  মাগুরা-১ আসনের প্রাক্তন সাংসদ সাকিব আল হাসানসহ ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২৫ ও ২৬ নভেম্বর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য তাদের ডেকে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৪ সালের সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে জিতে সাংসদ হন। গত বছর ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই দুর্দশা শুরু হয় বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের। আওয়ামী লীগ করার অপরাধে সাকিবের মাগুরার বাড়ি আগুনে পুড়িয়ে দেয় জামায়াত ইসলামীর সন্ত্রাসীরা। এমনকি ঢাকা-সহ বেশ কয়েকটি জায়গায় খুন ও অপহরণের মামলা দায়ের হয়। দেশে ফিরলেই সাকিবকে গ্রেফতার করা হবে বলে জানিয়ে দেয় ইউনূস সরকার। যদিও গ্রেফতারের ভয়ে গত দেড় বছরে বাংলাদেশের মাটিতে পা রাখেননি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। এমনকি জন্মভূমিতে দাঁড়িয়ে সততম টেস্ট খেলার ইচ্ছেও পূরণ হয়নি সাকিবের।

আওয়ামী লীগ ঘনিষ্ঠতার কারণে চলতি বছরের ১৭ জুন সাকিবের বিরুদ্ধে শেয়ারবাজারে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। সংস্থার মহাপরিচালক আখতার হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে অনিয়ম-দুর্নীতি ও কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতি করান এবং সেখান থেকে অর্জিত অর্থ বিভিন্ন খাতে স্থানান্তর করেন। ওই কারচুপিতে সহযোগিতা করেছিলেন সাকিব আল হাসান। শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি অর্থ আত্মসাত করা হয়েছিল।’ দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গিয়েছে, ‘শুধু শেয়ারবাজারে কারচুপি করে বিপুল অর্থ আত্মসাতই নয়, আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগেও সাকিবের বিরুদ্ধে তদন্ত চলছে।’

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর