পুজোয় হিন্দুদের বাড়ি-মন্দির-মণ্ডপ পাহারায় হাসিনার দলের কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বছরভর প্রতীক্ষার অবসান শেষে শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দুদের প্রাণের উ‍ৎসব দুর্গা পুজো। হামলা ও আক্রমণের শঙ্কা নিয়েই শারদো‍ৎসবে মেতেছেন গোটা দেশের হিন্দুরা। আর পুজোর সময়ে যাতে অতীতের মতো কোনও হামলা না হয়, তার জন্য হিন্দুদের বাড়িঘর, মন্দির-মণ্ডপ পাহারায় থাকছেন শাসকদলের নেতা-কর্মীরা। যদিও গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, পুজোর সময়ে হিন্দুদের উপরে অধিকাংশ হামলার পিছনেই জড়িত আওয়ামী লীগ নেতা্-কর্মীরা।

সম্প্রতি আওয়ামী লীগের সাংসদ বাহারউদ্দিন বাহারের নেতৃত্বে কুমিল্লায় হিন্দু সংগঠনের মিছিলে হামলা চলেছিল। ফলে দুর্গাপুজো ঘিরে অনেকটাই শঙ্কিত হিন্দু সম্প্রদায়ের নেতারা। আসন্ন দুর্গাপুজো যাতে হিন্দুরা নির্বিঘ্নে ও নির্ভয়ে কাটাতে পারেন তার জন্য শুক্রবার সকালে পূজা উদযাপন পরিষদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুজোর সময়ে গোটা দেশে হিন্দুদের বাড়িঘর এবং মণ্ডপ পাহারা দেবেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। যে কোনও হামলা প্রতিহত করা হবে।’ খোদ শাসকদলের সাংসদের নেতৃত্বে যেখানে হিন্দু সম্প্রদায়ের মিছিলে হামলা চলেছে সেখানে সংখ্যালঘুরা কতটা নিরাপদ তা জানতে চাওয়া হলে কাদের বলেন, ‘কুমিল্লার ঘটনাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোচরে এসেছে। সাংগঠনিকভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। কেউ অপরাধ করলে ছাড়া পাবেন না।’

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির